6a8838a52078f_IMG-20260821-WA0027
আগস্ট ২১, ২০২৬ বিকাল ০৫:১৭ IST

অন্নপূর্ণার টাকা না পেয়ে রেললাইন আটকে মহিলাদের বিক্ষোভ , বিরাটিতে আধ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রেললাইনে নেমে বিক্ষোভ মহিলাদের। শুক্রবার দুপুরে বিরাটি স্টেশনের শেষপ্রান্তে ফ্লাইওভারের নীচে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, আবেদন অনুমোদিত দেখালেও এখনও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টা ব্যাহত হয় ট্রেন চলাচল।

স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ হাসনাবাদ থেকে শিয়ালদহগামী ডাউন লোকাল বিরাটি স্টেশনে ঢোকার সময় রেললাইনে বিক্ষোভ শুরু করেন একদল মহিলা। আচমকা রেল অবরোধের জেরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। পিছনে থাকা একাধিক ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে কয়েকজন ট্রেনযাত্রীর বচসাও বাধে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ সহ আরপিএফ। তদের হস্তক্ষেপে প্রায় আধ ঘণ্টা পর অবরোধ ওঠে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি তথ্যপ্রমাণ একাধিকবার জমা দিয়েছেন তারা। এমনকি অনেকের আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখালেও এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অথচ একই এলাকার বহু মহিলা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন। যোগ্য সমস্ত উপভোক্তাকে দ্রুত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও যারা এখনও টাকা পাননি, তাদের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধান করতে হবে। কারও প্রাপ্য টাকা আটকে রেখে অন্যদের টাকা দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, কিছু উপভোক্তার ক্ষেত্রে ব্যাঙ্কিং সংক্রান্ত ত্রুটি সহ কারও ক্ষেত্রে আধার সংক্রান্ত সমস্যার কারণে টাকা পৌঁছয়নি। তবে আবেদন অনুমোদিত হওয়ার পরেও কেন টাকা জমা পড়েনি, তা নিয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এদিকে, রেল অবরোধের জেরে যাত্রীদের ভোগান্তি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে প্রায় আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত হলেও তার প্রভাব পরবর্তী ট্রেনগুলির ওপরও পড়তে পারে বলে আশঙ্কা যাত্রীদের।

বিষয়টি নিয়ে উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার জানান, তিনি অন্নপূর্ণা যোজনার টাকা সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। পাশাপাশি, তার অভিযোগ, কিছু বামপন্থী ব্যক্তি বিক্ষোভে মদত দিয়ে সরকারবিরোধী পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। যদিও বিক্ষোভকারীদের মূল দাবি, যোগ্য উপভোক্তাদের দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে।

আরও পড়ুন

যাদবপুরের আঁচ এবার মেদিনীপুরে , এসএফআই-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস
আগস্ট ২১, ২০২৬

দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

আগের মুখ্যমন্ত্রীর হাতে পায়ে ধরেও জমি মেলেনি , এসএসবি মঞ্চে মমতাকে নিশানা অমিত শাহের
আগস্ট ২১, ২০২৬

এসএসবির মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা অমিত শাহের

আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি দখলের অভিযোগ , নৈহাটির ত্রাস তৃণমূল নেতার বাড়িতে পুলিশের নোটিস
আগস্ট ২১, ২০২৬

পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী

বেহাল রাস্তায় এল না অ্যাম্বুল্যান্স, চিকিৎসা না পেয়ে মৃত্যু ৬ মাসের শিশুর
আগস্ট ২১, ২০২৬

নতুন ফরাক্কা সেতুর এক লেন খুলতেই স্বস্তি , উত্তরবঙ্গ যাত্রায় কমবে যানজট
আগস্ট ২১, ২০২৬

কলকাতা থেকে উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ হওয়ার আশা

মাত্র পাঁচ মাসেই মোহভঙ্গ , স্বৈরাচারের অভিযোগ তুলে ISF ছাড়লেন আরাবুল ইসলাম
আগস্ট ২১, ২০২৬

ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল

সম্প্রীতি উড়ালপুলে মুখোমুখি বাইক চারচাকার সংঘর্ষ ! মৃত্যু আরোহীর
আগস্ট ২১, ২০২৬

মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত

অভাবকে হারিয়ে কানাডায় পিএইচডির সুযোগ , ময়নাগুড়ির তন্বীর সাফল্যে গর্বিত উত্তরবঙ্গ
আগস্ট ২১, ২০২৬

গাড়িচালক বাবার সীমিত আয়ের সংসারে তন্বীর অভাবনীয় স্বপ্ন

একজনকে বিয়ে, অন্যজনকে নাচাব! কুকথার জেরে গ্রেফতার টিটিই
আগস্ট ২০, ২০২৬

কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই

যোগ্য হয়েও অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ! অনিয়মের অভিযোগে জামুড়িয়া BDO অফিসে তালা
আগস্ট ২০, ২০২৬

যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ

লেডিস হোস্টেলে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল বারাসাত হাসপাতাল
আগস্ট ২০, ২০২৬

দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

নদী সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার FIR
আগস্ট ২০, ২০২৬

CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের

জলের তোড়ে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ
আগস্ট ২০, ২০২৬

নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে

মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীকে যৌন নির্যাতন , গ্রেফতার সুপারভাইজার
আগস্ট ২১, ২০২৬

টাকার জন্য মাকে খুনের অভিযোগ, আটক ছেলে-বৌমা
আগস্ট ২০, ২০২৬

মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের