নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - বেহাল রাস্তার কারণে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারল না অ্যাম্বুল্যান্স। অসুস্থ ৬ মাসের শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ায় বুদবুদ থানা এলাকার রণডিহা অঞ্চলের বাউড়িপাড়ায়। ক্ষোভে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৬ মাসের শিশুপুত্রটি। দ্রুত অ্যাম্বুল্যান্সে ফোন করা হলেও গ্রামের বেহাল, কাদায় ভরা রাস্তার কারণে সেটি শিশুর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই রাস্তায় শিশুটির মৃত্যু হয় বলে দাবি পরিবারের।স্থানীয় বাসিন্দাদের দাবি, চাকতেঁতুল গ্রামের বাউড়িপাড়ায় যাতায়াতের পথে প্রায় ৪০০ ফুট রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার বৃষ্টিতে ওই রাস্তা কাদায় পরিণত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটি এমনিতেই কাঁচা ছিল। তার উপর স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মন্দির তৈরির জন্য সেখানে মাটি ফেলেছিলেন। বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হওয়ায় যাতায়াত আরও কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, রাতে ওই রাস্তা দিয়ে বালি বোঝাই ট্র্যাক্টর চলাচল করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।
শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কথা জানানো হলেও কোন স্থায়ী সমাধান হয়নি। জরুরি পরিষেবার অ্যাম্বুল্যান্সও যদি গ্রামে ঢুকতে না পারে, তাহলে বিপদের সময় সাধারণ মানুষের কী হবে, সেই প্রশ্নই তুলেছেন বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
স্থানীয় বিধায়ক রাজু পাত্র জানিয়েছেন, 'বাউড়িপাড়ার ওই রাস্তার পাশাপাশি স্থানীয় গোপমহল গ্রামের প্রায় ১৫০ ফুট রাস্তার অবস্থাও খারাপ। ২টি রাস্তা মেরামতের জন্য জেলা পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।'
মৃত শিশুর মাসি মাধবী বাউড়ির অভিযোগ, 'গতকাল রাতে বাচ্চা অসুস্থ হয়। অ্যাম্বুল্যান্সে ফোন করা হয়েছিল। কিন্তু কাদা রাস্তায় অ্যাম্বুল্যান্স বাড়ি পর্যন্ত আসতে পারেনি। তখন বাচ্চাটিকে কোলে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতেই মারা যায়।'
পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী
কলকাতা থেকে উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ হওয়ার আশা
ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল
মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত
গাড়িচালক বাবার সীমিত আয়ের সংসারে তন্বীর অভাবনীয় স্বপ্ন
কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই
যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ
দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে
CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে
মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের