নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনার রেশ এখনও কাটেনি। এবার সেই সংঘর্ষের আঁচ এসে পড়ল মেদিনীপুর কলেজ ক্যাম্পাস। এসএফআই ও এবিভিপির সংঘর্ষে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ ক্যাম্পাস। বচসা থেকে মুহূর্তেই হাতাহাতি, পালটা স্লোগান ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। পরিস্থিতি ঘিরে সাধারণ পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা ছিল। দুই ছাত্র সংগঠনের পৃথক মিছিল ঘিরে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের সংঘর্ষের ঘটনা সামনে এল পশ্চিম মেদিনীপুরের কলেজে। অভিযোগ, এদিন কলেজ ক্যাম্পাসে এসএফআই ও এবিভিপি কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। কথা কাটাকাটি ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ। ক্যাম্পাসে চলতে থাকে পালটা স্লোগানও।
ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ পড়ুয়াদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দুপক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন বলেও জানা গেছে। এরই মধ্যে আরও গুরুতর অভিযোগ তুলেছে দুই পক্ষ। তাদের দাবি, কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকানো হয়েছে। তাদের একাংশকে ক্যাম্পাসের ভিতরে ঘোরাফেরা করতেও দেখা গেছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগের দায় একে অপরের উপর চাপিয়েছে দুপক্ষই।
এসএসবির মঞ্চ থেকে শুভেন্দুর প্রশংসা অমিত শাহের
পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী
কলকাতা থেকে উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ হওয়ার আশা
ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল
মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত
গাড়িচালক বাবার সীমিত আয়ের সংসারে তন্বীর অভাবনীয় স্বপ্ন
কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই
যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ
দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে
CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে
মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের