নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে ফের বিপত্তি ঘাটালে। বৃহস্পতিবার সকালে জলের প্রবল স্রোতে ভেসে গেল ব্রিটিশ আমলে তৈরি ঘাটালের ভাসাপোলের একটি পাটাতন। গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টির জেরে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। ঘাটালের বিস্তীর্ণ এলাকা নদী, খালবেষ্টিত হওয়ায় জলস্তর বাড়লেই একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। জলের তোড়ে নিমতলা এলাকায় একটি বাঁশের সাঁকো ভেঙে যায়। সেই ভাঙা সাঁকোটি, পানা নদীর জলের স্রোতে ভেসে আসা বিভিন্ন অংশ প্রবল স্রোতে ভাসাপোলের দিকে চলে আসে। এরপর ভাঙা সাঁকোর একটি অংশ ভাসাপোলে ধাক্কা মারতেই পোলের একটি পাটাতন খুলে জলের স্রোতে ভেসে যায়।
ভাসাপোল দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। ফলে পাটাতন ভেসে যাওয়ার ঘটনায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ভাসাপোল রক্ষণাবেক্ষণের কর্মীরা। বেশ কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়া পাটাতনের অংশের হদিশ মেলে। পরে সেটি উদ্ধার করা হয়।
বর্তমানে ভাসাপোলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নদীর জলস্তর, স্রোতের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ
একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ
চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা
চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস
ছাত্রীদের হুমকি থেকে হাজিরা খাতায় সই, সরবেড়িয়া হাই স্কুলে একাধিক অভিযোগ
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ
ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের