নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - অভাব কখনও তন্বীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সুবিধা কম থাকলেও পড়াশোনার প্রতি তার নিষ্ঠা রয়েছে অটুট। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এবার মিলল বিদেশে গবেষণার সুযোগ। ময়নাগুড়ির এই তরুণীর সাফল্যে গর্বিত পরিবার সহ গোটা উত্তরবঙ্গ।

ছোটবেলা থেকেই অত্যন্ত সাধারণ পরিবেশে বড় হয়েছেন তন্বী সাহা। বাবা দেবু সাহা গাড়ি চালিয়ে সংসার চালান, মা কানন সাহা গৃহবধূ। পরিবারের আর্থিক সামর্থ্য কম থাকায় পড়ার জন্য আলাদা টেবিল চেয়ারও পায়নি তন্বী। মেঝেতে বসে বা খাটের উপর বই রেখে রাত পর্যন্ত পড়াশোনা করেই নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়েছেন তিনি।
তন্বীর পরিশ্রমের স্বীকৃতি মিলেছে কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক অ্যাট মনট্রেয়াল থেকে। সেখানে আর্থ অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্সেস বিভাগে মাইক্রোপ্লাস্টিক নিয়ে পিএইচডি গবেষণা করবেন তিনি। বায়ুমণ্ডলে এই ক্ষতিকর কণার উপস্থিতি, বৃষ্টি-মাটি-জলের মাধ্যমে তার গতিপথ সহ পরিবেশের উপর প্রভাব হবে গবেষণার মূল বিষয়। প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এই গবেষণার কাজ চলবে।

আগামী ২৩ শে অগস্ট কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন তন্বী। ভবিষ্যতে বিদেশে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের পরিবেশ রক্ষায় কাজ করার ইচ্ছা রয়েছে তার। দূষণ নিয়ন্ত্রণ নিয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখছেন ময়নাগুড়ির এই মেধাবী তরুণী। তার এই সাফল্য এলাকার বহু পড়ুয়ার কাছে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠেছে।
পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী
ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল
মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত
কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই
যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ
দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে
CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে
মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ
একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের