নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা- বারাসাত মেডিকেল কলেজ, হাসপাতালের লেডিস হোস্টেলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাসপাতাল চত্বর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারাসাত মেডিকেল কলেজ, হাসপাতালের লেডিস হোস্টেলে আচমকাই আগুন লাগে। আগুন দেখতে পেয়ে হোস্টেলে থাকা ছেলেমেয়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। হোস্টেলে থাকা আবাসিকদের তৎপরতার পাশাপাশি দমকলকর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনায় কিছুটা আতঙ্ক তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা প্রসঙ্গে হোস্টেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট নিবেদিতা মিশ্র জানান, '৮ টা নাগাদ, স্টুডেন্ট দের একটি রুমের মধ্যে থেকে ধোঁয়া দেখা যায়। তারপর এডমিনিস্টেশন কে খবর দেওয়া হয়। সমস্ত ইলেকট্রিক টিমকে আমরা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করি। দমকলে খবর দেওয়া হয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। রুমের বাইরে কিছু ক্ষতি হয়নি। রুমেও ছাত্রীরা ছিল না, টাই সেই ভাবে কোনো বড় ক্ষতি হয়নি।'
CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে
মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ
একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ
চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা
চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস
ছাত্রীদের হুমকি থেকে হাজিরা খাতায় সই, সরবেড়িয়া হাই স্কুলে একাধিক অভিযোগ
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের