6a8726316abb0_IMG-20260820-WA0105
আগস্ট ২০, ২০২৬ রাত ১০:১০ IST

যোগ্য হয়েও অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ! অনিয়মের অভিযোগে জামুড়িয়া BDO অফিসে তালা

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - ফের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বিক্ষোভ। অনিয়মের অভিযোগ তুলে জামুড়িয়া BDO দফতরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন একদল স্থানীয় বাসিন্দা। যোগ্য হওয়া সত্ত্বেও একাধিক উপভোক্তার আবেদন বাতিল করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রকল্পের সুবিধা পাওয়ার পরও চলতি মাসে আচমকাই বহু উপভোক্তার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। অথচ যাঁরা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের পরিবারের সদস্যরা সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। এমনকি কয়েকজন পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।রিজেকশনের কারণ জানতে সকাল ১০টা থেকেই BDO দফতরে জড়ো হন তাঁরা। কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনও আধিকারিক বা ডি-গ্রুপের কর্মীকে দেখতে না পাওয়ার  বিক্ষোভকারীদের অভিযোগ। এরপরই ক্ষোভ আরও বাড়ে। দফতরের মূল গেটে তালা লাগিয়ে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। দফতরের তরফে জানানো হয়, জয়েন্ট BDO এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন।

বিক্ষোভকারীদের দাবি, যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের প্রত্যেককে রিজেকশনের সঠিক কারণ জানাতে হবে। পাশাপাশি ভেরিফিকেশনে কোনও ভুল হয়ে থাকলে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে প্রকৃত যোগ্য উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তোরসি গ্রামের বাসিন্দা বিক্ষোভকারী সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘বিক্ষোভে উপস্থিত মানুষগুলির পরিস্থিতি দেখলেই বোঝা যায় তাঁরা প্রকল্পের সুবিধা পাওয়ার দাবিদার। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যোগ্য সকলকে প্রকল্পের সুবিধা দেওয়ার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হোক।’

আরও পড়ুন

লেডিস হোস্টেলে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল বারাসাত হাসপাতাল
আগস্ট ২০, ২০২৬

দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

নদী সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার FIR
আগস্ট ২০, ২০২৬

CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের

জলের তোড়ে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ
আগস্ট ২০, ২০২৬

নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে

টাকার জন্য মাকে খুনের অভিযোগ, আটক ছেলে-বৌমা
আগস্ট ২০, ২০২৬

মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

১ লক্ষ টাকার বিনিময়ে মাত্র ২ মাস ১৩ দিনের শিশু বিক্রি, হুলস্থূল আসানসোল
আগস্ট ২০, ২০২৬

অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ

বন্যা কবলিত মেদিনীপুরে আকাশপথে শুভেন্দু, ৩২০০ পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২০, ২০২৬

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে

১ লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩
আগস্ট ২০, ২০২৬

২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ

বনগাঁ শাখায় আচমকা থমকাল ট্রেন , দেড় ঘণ্টার ভোগান্তিতে নিত্যযাত্রীরা
আগস্ট ২০, ২০২৬

একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন

শিলিগুড়ির হোটেল-মলে অগ্নিনিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ, গড়া হচ্ছে যৌথ পরিদর্শনকারী দল
আগস্ট ২০, ২০২৬

পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে পঞ্চায়েতে তালা ! ধামুয়া দক্ষিণে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২০, ২০২৬

প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ

চন্দ্রকোনা থেকে সরাসরি কল্যাণী AIIMS ! রোগীদের যাত্রা সহজ করবে নতুন এক্সপ্রেস বাস
আগস্ট ২০, ২০২৬

চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা

ভোরের ট্রেনে দম্পতির কোল থেকে উধাও শিশু ! দুই লাইনের মাঝে উদ্ধার ৬ মাসের কন্যা
আগস্ট ২০, ২০২৬

চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি

চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ , আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম ২ শ্রমিক
আগস্ট ২০, ২০২৬

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

বারুইপুর হাসপাতালের দুরবস্থা থেকে পানীয় জলের সমস্যা , একাধিক ইস্যুতে সরব বিজেপি
আগস্ট ২০, ২০২৬

হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস

স্কুলের ঘরে কন্ডোম-মদের বোতল! ছাত্রীদের ধর্ষণের হুমকির অভিযোগ, প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ
আগস্ট ২০, ২০২৬

ছাত্রীদের হুমকি থেকে হাজিরা খাতায় সই, সরবেড়িয়া হাই স্কুলে একাধিক অভিযোগ
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের