6a8821b2f1ba3_WhatsApp Image 2026-08-21 at 15.29.51
আগস্ট ২১, ২০২৬ দুপুর ০৩:৩০ IST

আগের মুখ্যমন্ত্রীর হাতে পায়ে ধরেও জমি মেলেনি , এসএসবি মঞ্চে মমতাকে নিশানা অমিত শাহের

নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির আবহে উত্তরবঙ্গে অমিত শাহের সফর ঘিরে জোর রাজনৈতিক বার্তা। সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষা থেকে শিলিগুড়ি করিডর একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করলেন অমিত শাহ।

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এসএসবি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের বিশেষ কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির সময় এই সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই তাৎপর্য তৈরি হয়েছে। সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ উঠতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন অমিত শাহ। তার দাবি, 'শিলিগুড়ি করিডরকে মজবুত করতে ৫৬০ একর জমি প্রয়োজন। কিন্তু এত বছর ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার তা দেয়নি। তাই আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তিনি ক্ষমতার আসার পরই জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছেন।'

এদিনের বক্তব্যে জাতীয়তাবাদ ও বন্দেমাতরম নিয়েও সরব হন অমিত শাহ। তার দাবি, স্বাধীনতার পর দীর্ঘ সময় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’ গানটি পূর্ণাঙ্গ মর্যাদায় পরিবেশিত হয়নি। সাম্প্রতিক পরিবর্তনের মাধ্যমে গানটির যথাযোগ্য মর্যাদা ফিরেছে বলেও দাবি করেন তিনি। তার মতে, এর ফলে নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদের ধারণা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন

আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ি দখলের অভিযোগ , নৈহাটির ত্রাস তৃণমূল নেতার বাড়িতে পুলিশের নোটিস
আগস্ট ২১, ২০২৬

পলাতক তৃণমূল নেতা বিষ্ণু অধিকারী

বেহাল রাস্তায় এল না অ্যাম্বুল্যান্স, চিকিৎসা না পেয়ে মৃত্যু ৬ মাসের শিশুর
আগস্ট ২১, ২০২৬

নতুন ফরাক্কা সেতুর এক লেন খুলতেই স্বস্তি , উত্তরবঙ্গ যাত্রায় কমবে যানজট
আগস্ট ২১, ২০২৬

কলকাতা থেকে উত্তরবঙ্গ যাত্রা আরও সহজ হওয়ার আশা

মাত্র পাঁচ মাসেই মোহভঙ্গ , স্বৈরাচারের অভিযোগ তুলে ISF ছাড়লেন আরাবুল ইসলাম
আগস্ট ২১, ২০২৬

ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেন আরাবুল

সম্প্রীতি উড়ালপুলে মুখোমুখি বাইক চারচাকার সংঘর্ষ ! মৃত্যু আরোহীর
আগস্ট ২১, ২০২৬

মোল্লার গেটের কাছে সংঘর্ষ , মৃত যুবকের নাম প্রণব সামন্ত

অভাবকে হারিয়ে কানাডায় পিএইচডির সুযোগ , ময়নাগুড়ির তন্বীর সাফল্যে গর্বিত উত্তরবঙ্গ
আগস্ট ২১, ২০২৬

গাড়িচালক বাবার সীমিত আয়ের সংসারে তন্বীর অভাবনীয় স্বপ্ন

একজনকে বিয়ে, অন্যজনকে নাচাব! কুকথার জেরে গ্রেফতার টিটিই
আগস্ট ২০, ২০২৬

কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই

যোগ্য হয়েও অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ! অনিয়মের অভিযোগে জামুড়িয়া BDO অফিসে তালা
আগস্ট ২০, ২০২৬

যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ

লেডিস হোস্টেলে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল বারাসাত হাসপাতাল
আগস্ট ২০, ২০২৬

দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

নদী সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার FIR
আগস্ট ২০, ২০২৬

CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের

জলের তোড়ে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ
আগস্ট ২০, ২০২৬

নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে

মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীকে যৌন নির্যাতন , গ্রেফতার সুপারভাইজার
আগস্ট ২১, ২০২৬

টাকার জন্য মাকে খুনের অভিযোগ, আটক ছেলে-বৌমা
আগস্ট ২০, ২০২৬

মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

১ লক্ষ টাকার বিনিময়ে মাত্র ২ মাস ১৩ দিনের শিশু বিক্রি, হুলস্থূল আসানসোল
আগস্ট ২০, ২০২৬

অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ

বন্যা কবলিত মেদিনীপুরে আকাশপথে শুভেন্দু, ৩২০০ পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২০, ২০২৬

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের