আগস্ট ২০, ২০২৬ রাত ১০:৩০ IST

একজনকে বিয়ে, অন্যজনকে নাচাব! কুকথার জেরে গ্রেফতার টিটিই

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ১৮ জুলাই রানাঘাটে নাচের ক্লাসে যাওয়ার পথে বিপাকে পড়েন দুই নৃত্যশিল্পী। গোবরডাঙা স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিলেন তারা। ভুল করে ভেন্ডার কামরায় উঠে পড়েন দুই ছাত্রী। বনগাঁ স্টেশনে নামার পর তাদের আটকান প্রশান্ত নাথ নামে এক টিকিট পরীক্ষক। ভেন্ডার কামরায় ওঠার জন্য তিনি আড়াই হাজার টাকা জরিমানা দাবি করেন বলে অভিযোগ। সঙ্গে এত টাকা না থাকায় দুই ছাত্রী তাদের মায়েদের ফোন করেন।

অভিযোগ, এরপরই পরিস্থিতি আরও খারাপ হয়। দুই তরুণীর দাবি, টিকিট পরীক্ষক তাদের অভিভাবকদের সঙ্গে ফোনে দুর্ব্যবহার করেন। নাচের ক্লাসে দেরি হওয়ায় তাদের শিক্ষিকাও ফোন করেছিলেন। তাকেও অশালীন ভাষায় কথা বলা হয় বলে অভিযোগ। এরপর দুই ছাত্রীকে একটি ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়। সেখানেই তাদের উদ্দেশে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। ওই টিকিট পরীক্ষক নাকি বলেন, 'একজনকে বিয়ে করব, একজনকে সারারাত নাচাবো।'

ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে নৃত্যশিল্পীদের মধ্যে। দুই ছাত্রীর পরিবারের সদস্য এবং নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা বনগাঁ জিআরপি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত টিকিট পরীক্ষকের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখান শতাধিক নৃত্যশিল্পী। তাদের হাতে ছিল অভিযুক্তের ছবি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর প্রায় এক মাস ধরে অভিযুক্ত টিকিট পরীক্ষকের খোঁজ চলতে থাকে।

অবশেষে বুধবার রাতে সোনারপুর জিআরপি থানা এলাকা থেকে প্রশান্ত নাথকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হচ্ছে। দুই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। গ্রেফতারের পর এবার আদালতে এই মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন

যোগ্য হয়েও অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ! অনিয়মের অভিযোগে জামুড়িয়া BDO অফিসে তালা
আগস্ট ২০, ২০২৬

যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ

লেডিস হোস্টেলে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল বারাসাত হাসপাতাল
আগস্ট ২০, ২০২৬

দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

নদী সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার FIR
আগস্ট ২০, ২০২৬

CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের

জলের তোড়ে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ
আগস্ট ২০, ২০২৬

নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে

টাকার জন্য মাকে খুনের অভিযোগ, আটক ছেলে-বৌমা
আগস্ট ২০, ২০২৬

মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

১ লক্ষ টাকার বিনিময়ে মাত্র ২ মাস ১৩ দিনের শিশু বিক্রি, হুলস্থূল আসানসোল
আগস্ট ২০, ২০২৬

অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ

বন্যা কবলিত মেদিনীপুরে আকাশপথে শুভেন্দু, ৩২০০ পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২০, ২০২৬

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে

১ লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩
আগস্ট ২০, ২০২৬

২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ

বনগাঁ শাখায় আচমকা থমকাল ট্রেন , দেড় ঘণ্টার ভোগান্তিতে নিত্যযাত্রীরা
আগস্ট ২০, ২০২৬

একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন

শিলিগুড়ির হোটেল-মলে অগ্নিনিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ, গড়া হচ্ছে যৌথ পরিদর্শনকারী দল
আগস্ট ২০, ২০২৬

পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে পঞ্চায়েতে তালা ! ধামুয়া দক্ষিণে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২০, ২০২৬

প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ

চন্দ্রকোনা থেকে সরাসরি কল্যাণী AIIMS ! রোগীদের যাত্রা সহজ করবে নতুন এক্সপ্রেস বাস
আগস্ট ২০, ২০২৬

চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা

ভোরের ট্রেনে দম্পতির কোল থেকে উধাও শিশু ! দুই লাইনের মাঝে উদ্ধার ৬ মাসের কন্যা
আগস্ট ২০, ২০২৬

চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি

চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ , আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম ২ শ্রমিক
আগস্ট ২০, ২০২৬

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

বারুইপুর হাসপাতালের দুরবস্থা থেকে পানীয় জলের সমস্যা , একাধিক ইস্যুতে সরব বিজেপি
আগস্ট ২০, ২০২৬

হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের