6a88079ae37cd_image (1)
আগস্ট ২১, ২০২৬ দুপুর ০১:৩৯ IST

মাত্র পাঁচ মাসেই মোহভঙ্গ , স্বৈরাচারের অভিযোগ তুলে ISF ছাড়লেন আরাবুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে দলবদল, আর ভোট মিটতেই ফের দলবদলের জল্পনা। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। ক্যানিং পূর্ব আসনে আইএসএফের হয়ে নির্বাচনী লড়াইও করেছিলেন। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই সেই দলও ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পদত্যাগের কথা ঘোষণা করেছেন আরাবুল।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সেই সময় ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল আইএসএফ। নির্বাচনের ময়দানে দলের হয়ে লড়াইয়ের পর এবার সেই আইএসএফের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলেন তিনি। সমাজমাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়ে আরাবুল ইসলাম আইএসএফের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, দলের মধ্যে স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক মনোভাব রয়েছে।

একইসঙ্গে ভাঙড়জুড়ে দলের লুম্পেন বাহিনীর হাতে সাধারণ মানুষের উপর অত্যাচার ও অনাচার চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই পরিস্থিতির প্রতিবাদেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আরাবুল। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছাড়ার সময়ও যথেষ্ট চর্চায় ছিলেন আরাবুল ইসলাম। তৃণমূলের তরফে সাসপেনশন প্রত্যাহারের আগেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর আইএসএফে যোগ দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামেন। কিন্তু ভোটের মাত্র কয়েক মাসের মধ্যেই ফের রাজনৈতিক অবস্থান বদল করায় স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন

একজনকে বিয়ে, অন্যজনকে নাচাব! কুকথার জেরে গ্রেফতার টিটিই
আগস্ট ২০, ২০২৬

কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই

যোগ্য হয়েও অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ! অনিয়মের অভিযোগে জামুড়িয়া BDO অফিসে তালা
আগস্ট ২০, ২০২৬

যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ

লেডিস হোস্টেলে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ এড়াল বারাসাত হাসপাতাল
আগস্ট ২০, ২০২৬

দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

নদী সৌন্দর্যায়নে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি নেতার FIR
আগস্ট ২০, ২০২৬

CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের

জলের তোড়ে ভেসে গেল ব্রিটিশ আমলের ভাসাপোলের পাটাতন, ব্যাহত যোগাযোগ
আগস্ট ২০, ২০২৬

নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে

মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীকে যৌন নির্যাতন , গ্রেফতার সুপারভাইজার
আগস্ট ২১, ২০২৬

টাকার জন্য মাকে খুনের অভিযোগ, আটক ছেলে-বৌমা
আগস্ট ২০, ২০২৬

মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

১ লক্ষ টাকার বিনিময়ে মাত্র ২ মাস ১৩ দিনের শিশু বিক্রি, হুলস্থূল আসানসোল
আগস্ট ২০, ২০২৬

অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ

বন্যা কবলিত মেদিনীপুরে আকাশপথে শুভেন্দু, ৩২০০ পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগস্ট ২০, ২০২৬

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে

১ লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩
আগস্ট ২০, ২০২৬

২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ

বনগাঁ শাখায় আচমকা থমকাল ট্রেন , দেড় ঘণ্টার ভোগান্তিতে নিত্যযাত্রীরা
আগস্ট ২০, ২০২৬

একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন

শিলিগুড়ির হোটেল-মলে অগ্নিনিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ, গড়া হচ্ছে যৌথ পরিদর্শনকারী দল
আগস্ট ২০, ২০২৬

পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে পঞ্চায়েতে তালা ! ধামুয়া দক্ষিণে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২০, ২০২৬

প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ

চন্দ্রকোনা থেকে সরাসরি কল্যাণী AIIMS ! রোগীদের যাত্রা সহজ করবে নতুন এক্সপ্রেস বাস
আগস্ট ২০, ২০২৬

চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা

ভোরের ট্রেনে দম্পতির কোল থেকে উধাও শিশু ! দুই লাইনের মাঝে উদ্ধার ৬ মাসের কন্যা
আগস্ট ২০, ২০২৬

চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের