নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - মায়ের নামে থাকা প্রায় ৪০ লক্ষ টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা। আর সেই বচসার জেরেই মাকে মাটিতে আছড়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাটাঘর এলাকায়। মৃতার নাম বৈশাখী হেমব্রম। ঘটনায় তাঁর মেজো ছেলে রাজীব হেমব্রম, পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের কালিপাহাড়ি কন্টিন সংলগ্ন কাটাঘর এলাকায় দুই ছেলে, বৌমাকে নিয়ে থাকতেন বৈশাখী হেমব্রম (৬১)। কয়েক মাস আগে তাঁর স্বামী রামলাল হেমব্রমের মৃত্যু হয়। তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের কর্মী ছিলেন। অবসরের পর প্রায় ৪০ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকা বৈশাখীদেবীর নামে ব্যাঙ্কে জমা ছিল। পাশাপাশি প্রতি মাসে পেনশনও পেতেন তিনি। মৃতার ছোট ছেলে জয়ন্ত হেমব্রমের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই মায়ের নামে থাকা ওই টাকা তাঁকে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন রাজীব। কিন্তু বৈশাখীদেবী তাতে রাজি ছিলেন না। এই বিষয়কে কেন্দ্র করেই বুধবার সকালে মা, ছেলের মধ্যে বচসা শুরু হয়।
জয়ন্ত পুলিশকে জানিয়েছেন, বুধবার দুপুরে তিনি ঘুমোচ্ছিলেন। আচমকা প্রবল চিৎকার শুনে মায়ের ঘরে গিয়ে দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৈশাখী। তাঁর অভিযোগ, মাকে মাটিতে আছড়ে মারধর করা হয়েছে। এরপর প্রতিবেশীদের ডেকে রাজীব, তাঁর স্ত্রীকে আটকে রাখা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বৈশাখীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে বৈশাখীর ঘরটি সিল করে দিয়েছে পুলিশ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। মৃতার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ
একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ
চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা
চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস
ছাত্রীদের হুমকি থেকে হাজিরা খাতায় সই, সরবেড়িয়া হাই স্কুলে একাধিক অভিযোগ
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের