নিজস্ব প্রতিনিধি , মালদহ - মেডিকেল কলেজে অস্থায়ী মহিলা কর্মীকে চাকরি হারানোর ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । কর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গেছে , নির্যাতিতার বয়স ৩০ বছর। এই মহিলা মেডিকেল কলেজে একটি বেসরকারি সংস্থার অধীনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ কর্মস্থলে চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে ওই সংস্থারই সুপারভাইজার তাকে একাধিকবার যৌন নির্যাতন করেন। রবিবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করানো হয়। এরপর সোমবার বিকেলে পুরাটুলি এলাকার বাসিন্দা, বয়স ৪২ বছর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাসপাতালের অস্থায়ী কর্মীদের দেখভালের দায়িত্বে ছিলেন ধৃত সুপারভাইজার।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও হাসপাতালে দাদাগিরি আর মহিলা কর্মীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ ছিল। সংস্থার এক প্রভাবশালী আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এতদিন কেউ প্রতিবাদ করার সাহস পাননি। যদিও ওই আধিকারিক এই দাবি অস্বীকার করেছেন।
কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা আর ক্ষমতার অপব্যবহার নিয়ে এই ঘটনায় এলাকার বাসিন্দা সহ কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। আইন অনুযায়ী পুলিশি তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে। কাজের জায়গায় এমন অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে।নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা।
কুকথার অভিযোগে প্রায় এক মাস পর গ্রেপ্তার অভিযুক্ত টিটিই
যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ
দমকলের ১ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে
CAG রিপোর্ট উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের
নিম্নচাপের বৃষ্টিতে শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙা বাঁশের সাঁকো ভেসে এসে ধাক্কা ভাসাপোলে
মায়ের নামে থাকা ৪০ লক্ষ টাকা চেয়ে চাপ, বচসার পর মাকে মাটিতে আছড়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
অভিযুক্তদের আটক করে তল্লাশি শুরু করেছে পুলিশ
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্বও দেওয়া হয়েছে
২ মাসের শিশুকে উদ্ধার, সিউড়ির নার্সিংহোম থেকে বেআইনিভাবে কেনার অভিযোগ
একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন
পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন
প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ
চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা
চলন্ত এসি কোচ থেকে কীভাবে রেললাইনে পৌঁছালো ছোট্ট শিশুটি
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের