নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেয়ে কালীমন্দিরে পূজো দিলেন এলাকার মহিলারা। তাঁদের সঙ্গে হাজির ছিলেন জগদ্দলের বিধায়ক ডঃ রাজেশ কুমার। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রও। গোটা বিষয় ঘিরে উৎসবের আমেজ ছড়িয়েছে চারদিকে।
দীর্ঘদিন অন্নপূর্ণার প্রাপ্য টাকা নিয়ে সংশয় ছিল। বহু মহিলা টাকা পাওয়া নিয়ে চিন্তায় ছিলেন। কেউ কেউ সুবিধা মিলবে কিনা নিশ্চিত ছিলেন না। তবে সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১৭ অগস্ট টাকা ঢোকে। একাধিক মহিলার অ্যাকাউন্টে ওই অর্থ জমা পড়ে। তারপরই খুশির আবহ তৈরি হয় এলাকায়। মঙ্গলবার বাসুদেবপুর ঝাউতলা কালীমন্দিরে পূজো দেন তাঁরা। তাঁদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক। সামিল হন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীও। পুজো শেষে লাড্ডু বিলি করেন উপভোক্তারা। সাধারণ মানুষের সঙ্গেও আনন্দ ভাগ করে নেন তাঁরা। ফাল্গুনীর কথায়, প্রতিশ্রুতি পূরণের কাজ চলছে। ভোটের আগে বিজেপি সংকল্প নিয়েছিল। সেই অনুযায়ী সুবিধা পৌঁছচ্ছে মানুষের ঘরে।

তাঁর দাবি, ইতিমধ্যে টাকা পেয়েছেন ১ কোটি ১০ লক্ষ মহিলা। দুই কিস্তিতে তাঁদের কাছে অর্থ পৌঁছেছে। এবার আরও ১ কোটি ৪৬ লক্ষ মহিলার পালা। তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। গোটা প্রক্রিয়া ধাপে ধাপে এগোবে। একদিনে সকলের কাছে অর্থ পৌঁছনো সম্ভব নয়। যোগ্য প্রত্যেক মহিলা সুবিধা পাবেন। আগের আমলে অনিয়মের অভিযোগও তোলেন বিধায়ক। অযোগ্যরাও সরকারি সুবিধা পেয়েছিলেন বলে দাবি। নতুন সরকার সেই ত্রুটি শুধরোচ্ছে। তাঁর বক্তব্য, করের টাকাতেই প্রকল্প চলছে। সেই অর্থই পৌঁছচ্ছে দরিদ্র মানুষের হাতে।
ডঃ রাজেশ কুমার বলেন, 'আজ সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। অন্নপূর্ণায় দেড় কোটি মহিলাকে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ডও দেওয়া হবে। এতে সাড়ে ৩ কোটি পরিবার উপকৃত হবে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমাতেও সুবিধা মিলছে। এই প্রকল্পে রয়েছে ৮০ লক্ষ পরিবার। ওষুধের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ রয়েছে। এমন কাজে মায়ের আশীর্বাদ প্রয়োজন। মানুষের পাশে আরও ভালোভাবে থাকতে চাই'।
ফাল্গুনী পাত্র জানান, 'দুই কিস্তিতে টাকা পৌঁছেছে। এবার আরও উপভোক্তা সুবিধা পাবেন। প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পূর্ণ হবে। একদিনে সকলের অ্যাকাউন্টে টাকা যাবে না। যোগ্যরা কেউ বঞ্চিত হবেন না। এই অর্থ ট্যাক্সের টাকা। সেই অর্থই গরিবদের সহায়তায় কাজে লাগছে'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের