আগস্ট ২১, ২০২৬ রাত ০৯:৪২ IST

অন্নপূর্ণা যোজনায় ভুলে বাদ পড়েছে নাম ! নতুন পোর্টালে Claim করে মিলবে সংশোধনের সুযোগ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। পোর্টালে Claim আর Objection সংক্রান্ত নতুন ব্যবস্থা চালু হয়েছে। আবেদনে ভুল তথ্য থাকলে সংশোধনের আবেদন করা যাবে। যোগ্য হয়েও সুবিধা না পাওয়া ব্যক্তিরাও এই ব্যবস্থায় দাবি জানাতে পারবেন।

অন্নপূর্ণা যোজনার আবেদনে তথ্যের ভুল থাকলে এখন অনলাইনে সংশোধনের সুযোগ মিলবে। পোর্টালে গিয়ে নিজের আবেদনের সঙ্গে যুক্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। কোনও যোগ্য ব্যক্তিকে ভুলভাবে অযোগ্য দেখানো হলে সেই বিষয়টিও জানানো সম্ভব। পাশাপাশি ভুলভাবে সুবিধা নেওয়া ব্যক্তির বিরুদ্ধেও প্রমাণ সহ অভিযোগ করা যাবে।

নিজের আবেদনের ক্ষেত্রে যেভাবে Claim করবেন - 

 ১. অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে ‘Claim by Applicant’ অপশনে ঢুকতে হবে। সেখানে নিজের আবেদনের তথ্য দেখে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে হবে।

২. আবেদনে কোনও তথ্য ভুল থাকলে ‘Applicant details incorrect’ অপশন বেছে নিতে হবে। এরপর কোন তথ্য সংশোধন প্রয়োজন, তা নির্দিষ্ট করে জানাতে হবে।

৩. যোগ্য হওয়া সত্ত্বেও অযোগ্য হিসেবে চিহ্নিত হলে ‘Wrongly marked ineligible’ অপশন নির্বাচন করা যাবে। দাবির কারণ পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।

৪. দাবির সমর্থনে আধার, ভোটার কার্ড, PAN বা রেশন কার্ডের মতো প্রয়োজনীয় নথি দেওয়া যাবে। আপলোড করা ফাইল PDF, JPG বা PNG ফরম্যাটে হতে হবে।

৫. নথির আকার ৫০ KB থেকে ২০০ KB এর মধ্যে রাখতে হবে। সব তথ্য যাচাই করে ‘Submit Claim’ অপশনে ক্লিক করলে আবেদন জমা হয়ে যাবে।

৬. আবেদন জমা দেওয়ার পরে ‘Track Claim’ বা ‘Check Objection Status’ থেকে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। ফলে Claim কোন পর্যায়ে রয়েছে, তা অনলাইনেই জানা সম্ভব।

অন্যের বিরুদ্ধে Objection কীভাবে জানাবেন ?

১. কোনও ব্যক্তি যোগ্য না হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা নিচ্ছেন বলে মনে হলে ‘Objection Against Someone’ অপশন ব্যবহার করা যাবে। অভিযোগের সঙ্গে যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য দিতে হবে।

২. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে। বয়সের নির্ধারিত সীমা পূরণ না করলেও Objection করা যাবে।

৩. কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে থাকা ব্যক্তি নিয়মিত বেতন বা পেনশন পেলে তার ক্ষেত্রেও অভিযোগ জানানো সম্ভব। প্রয়োজনীয় প্রমাণ থাকলে তা আবেদনের সঙ্গে দিতে হবে।

৪. শিক্ষক বা অশিক্ষক কর্মী হয়েও নিয়ম অনুযায়ী অযোগ্য ব্যক্তি সুবিধা পেলে সেই বিষয়টিও কর্তৃপক্ষের নজরে আনা যাবে। অভিযোগ করার আগে তথ্য ঠিকভাবে যাচাই করা জরুরি।

৫. আয়করদাতা কোনও ব্যক্তি ভুল তথ্য দিয়ে সুবিধা নিচ্ছেন বলে মনে হলে তার বিরুদ্ধেও Objection করা যাবে। অভিযোগের কারণ যথাসম্ভব স্পষ্টভাবে জানাতে হবে।

৬. Claim বা Objection জমা দেওয়ার আগে দেওয়া তথ্য আর নথি ভালোভাবে মিলিয়ে দেখা দরকার। ভুল তথ্য দিলে আবেদন যাচাইয়ের সময় সমস্যা তৈরি হতে পারে।

 

আরও পড়ুন

দেশের ৪০০ এর বেশি শহরে বাসের ঘাটতি , বাড়ছে গণপরিবহণ নিয়ে উদ্বেগ
আগস্ট ২১, ২০২৬

শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো

পুজোর আগেই রেলে বড় বদল ! ৯টি ট্রেনের টার্মিনাল বদল , যাত্রীদের জন্য নয়া নিয়ম
আগস্ট ২১, ২০২৬

অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম

আবারও রেড রোডে দুর্ঘটনা , নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা চার চাকার
আগস্ট ২১, ২০২৬

ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক

শিখা ইন অগ্নিকাণ্ডের পর কড়া দমকল, নিউ মার্কেটের আরও ১৭ হোটেলকে শোকজ
আগস্ট ২১, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

আগুনে নয়, বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু! নিউ মার্কেট অগ্নিকাণ্ডের ময়নাতদন্তে নয়া মোড়
আগস্ট ২১, ২০২৬

ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

দাঁড়ান আবার হবে , যাদবপুর নিয়ে বামেদের চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের
আগস্ট ২১, ২০২৬

যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের

দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ! মাসের শেষে বাড়তে পারে ঝড়বৃষ্টির দাপট
আগস্ট ২১, ২০২৬

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি

ঝাঁ চকচকে মলের পাশেই আবর্জনার স্তূপ, পার্ক সার্কাসে ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা
আগস্ট ২০, ২০২৬

পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার

গ্রাহককে না জানিয়ে বন্ধ করেন কীভাবে?, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা হাইকোর্টের
আগস্ট ২০, ২০২৬

সোমবার মামলার পরবর্তী শুনানি

ফুড ডেলিভারিতে বড় বদল ! এক লাফে ৩০ শতাংশ পর্যন্ত বিল বাড়ায় সতর্কবার্তা Zomato এর
আগস্ট ২০, ২০২৬

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা

ক্যাম্পাসের অশান্তি এবার রাজপথে , এবিভিপি - এসএফআই মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর
আগস্ট ২০, ২০২৬

দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

‘আম্মি, কিছু একটা পুড়ছে!’ ৪ বছরের খুদের এক কথাতেই বাঁচল ৩ প্রাণ
আগস্ট ২০, ২০২৬

গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল

নিউ মার্কেটের হোটেলে-অগ্নিকাণ্ডে গ্রেফতার লিজ হোল্ডার , তদন্তে আরও ২ জনকে জিজ্ঞাসাবাদ
আগস্ট ২০, ২০২৬

আরও ২ জনকে আটক করেছে পুলিশ

পুজোয় বোনাস পেলে সবার জন্য কিছু আনব , শেষ ফোনে কাকাকে বার্তা সন্দীপের, কয়েক ঘণ্টাতেই আগুনে মৃত্যু
আগস্ট ২০, ২০২৬

শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার

বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না কলকাতাবাসী , উত্তরবঙ্গেও বদলাবে আবহাওয়ার মেজাজ
আগস্ট ২০, ২০২৬

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের