নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিখা ইনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও থামছে না প্রশাসনের কড়া নজরদারি। নিউ মার্কেট এলাকার আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিশ পাঠাল দমকল। অভিযোগ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি রয়েছে ওই হোটেলগুলিতে। ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে হোটেল বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে।
মঙ্গলবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে ওই মর্মান্তিক মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে পড়ে শহরের একাধিক হোটেল ও গেস্ট হাউসের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। কলকাতা পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি হোটেল ও গেস্ট হাউসগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুরসভা ও দমকলের তরফে শুরু হয়েছে ধারাবাহিক অভিযান।
বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তরাঁকে শোকজ করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও ১৭টি হোটেল। শুক্রবার মার্কুইজ স্ট্রিটের ১০টি, মির্জা গালিব স্ট্রিটের ৫টি, এসএন ব্যানার্জি রোডের ১টি এবং তপসিয়া রোডের ১টি হোটেলকে নোটিশ দিয়েছে দমকল। নোটিশে মূলত জানতে চাওয়া হয়েছে, কেন অগ্নিনিরাপত্তার গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট হোটেলগুলির বিরুদ্ধে বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ করা হবে না। হোটেল কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে প্রশাসন আরও কড়া পদক্ষেপ করতে পারে।
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
কন্যার নামে এই সঞ্চয় প্রকল্প খুলতে কোন নথি দরকার
মিষ্টির মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনার পর হাসপাতালে ভর্তি বিজেপি নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের