নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দক্ষিণ-পূর্ব রেলের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন। হাওড়া, শালিমার, সাঁতরাগাছি স্টেশন ঘিরে বদল করা হচ্ছে কয়েকটি ট্রেনের টার্মিনাল।অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু হবে। যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের নতুন স্টেশন সম্পর্কে তথ্য জেনে নেওয়া জরুরি।
নয়া ব্যবস্থায় মোট ৯টি ট্রেনের টার্মিনাল বদল করা হয়েছে। কয়েকটি ট্রেন হাওড়ার বদলে শালিমার থেকে চলবে।আবার একটি ট্রেনের ক্ষেত্রে গন্তব্য হাওড়ার বদলে সাঁতরাগাছি করা হয়েছে। কিছু ট্রেনের ক্ষেত্রে ছাড়ার বা পৌঁছনোর সময়েও পরিবর্তন এসেছে।
রেলের পক্ষ থেকে যাত্রীদের আগে থেকেই সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখ থেকে সংশ্লিষ্ট ট্রেনগুলির ক্ষেত্রে নয়া ব্যবস্থা কার্যকর হবে। তাই যাত্রার আগে ট্রেনের টার্মিনাল সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। এতে ভুল স্টেশনে পৌঁছে যাওয়ার মতো সমস্যা এড়ানো সম্ভব হবে।

কোন ট্রেনে কী পরিবর্তন ?
১) শালিমার - মঙ্গলুরু সেন্ট্রাল এক্সপ্রেস ২২৮৫১ এর ক্ষেত্রে ২৯ শে অক্টোবর থেকে সাঁতরাগাছির বদলে শালিমার হবে টার্মিনাল। শালিমার থেকে দুপুর ২টা ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে।
২) মঙ্গলুরু সেন্ট্রাল - শালিমার এক্সপ্রেস ২২৮৫২ এর ক্ষেত্রেও বদল আসছে। ৩১ শে অক্টোবর থেকে সাঁতরাগাছির পরিবর্তে শালিমারে ট্রেনটি চলবে। বিকেল ৪টা ৫৫ মিনিটে শালিমারে পৌঁছবে, ৪টা ৫৭ মিনিটে ফের ছাড়বে।
৩) শালিমার - আজমের এক্সপ্রেস ১৮০০৯ এর টার্মিনালে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে ৩০ শে অক্টোবর থেকে শালিমার ছাড়ার সময় দুপুর ১২টা ৫৮ মিনিট করা হয়েছে।
৪) আজমের -শালিমার এক্সপ্রেস ১৮০১০ এর ক্ষেত্রেও বদল আসছে সময়সূচিতে। ১ লা নভেম্বর থেকে বিকেল ২টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছবে ট্রেনটি। এরপর ২টা ৩২ মিনিটে ফের যাত্রা শুরু করবে।
৫) হাওড়া - মাইসোর এক্সপ্রেস ২২৮১৭ এর টার্মিনাল হাওড়ার বদলে শালিমার করা হয়েছে। ৩০ শে অক্টোবর থেকে শালিমার থেকেই ট্রেনটি চলবে। ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা ১০ মিনিট।
৬) মাইসোর - হাওড়া এক্সপ্রেস ২২৮১৮ এর ক্ষেত্রেও টার্মিনাল বদল করা হয়েছে। ১ লা নভেম্বর থেকে হাওড়ার পরিবর্তে শালিমারে ট্রেনটির যাত্রা শেষ হবে। ফলে যাত্রীদের গন্তব্য স্টেশন নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে।
৭) হাওড়া - পুদুচেরি এক্সপ্রেস ১২৮৬৭ আগামী ২৫ শে অক্টোবর থেকে হাওড়ার বদলে শালিমার থেকে চলবে। শালিমার থেকে রাত ১১টা ৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে। ফলে এই ট্রেনের যাত্রীদের নতুন টার্মিনালে পৌঁছতে হবে।
৮) পুদুচেরি - হাওড়া এক্সপ্রেস ১২৮৬৮ এর ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন করা হয়েছে। ২৮ শে অক্টোবর থেকে হাওড়ার পরিবর্তে শালিমারে ট্রেনটির যাত্রা শেষ হবে। শালিমারে পৌঁছনোর নির্ধারিত সময় রাত ১১টা ১৫ মিনিট।
৯) পুরুলিয়া - হাওড়া এক্সপ্রেস ১২৮৮৪ এর টার্মিনালও বদল করা হয়েছে। ২৫ শে অক্টোবর থেকে হাওড়া পর্যন্ত না গিয়ে সাঁতরাগাছিতে ট্রেনটির যাত্রা শেষ হবে। সাঁতরাগাছিতে পৌঁছনোর সময় রাত ৯টা নির্ধারণ করা হয়েছে।
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের