নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি ঘিরে এবার আরও চড়ল রাজনৈতিক উত্তাপ। বৃহস্পতিবার বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ‘দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়’ মন্তব্যের পর শুক্রবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি ‘সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে। তার এমন মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বুধবার রাতে জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, অরবিন্দ ভবনে বামপন্থী ছাত্র সংগঠনের বৈঠক চলাকালীন এবিভিপির কয়েকজন সদস্য সেখানে ঢুকে হামলা চালান। পাল্টা অভিযোগও ওঠে বাম ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার পৃথক মিছিল ঘিরে ফের উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায়। এই আবহেই বৃহস্পতিবার যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় দেশবিরোধী স্লোগান নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন।
শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই প্রসঙ্গেই মুখ খোলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, 'আমি ইন্দোরে গিয়েছিলাম। তাই কী হয়েছে ঠিক জানি না। তবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। টিএমসি আসলে এই দেশবিরোধীদের পুষে রেখেছিল।' এরপরেই হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ' আগেও এবিভিপি সার্জিকাল স্ট্রাইক করেছে। দেশবিরোধী স্লোগান উঠলে আবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে। ৬ মাস অপেক্ষা করুন, অনেক কিছু হবে।'
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
কন্যার নামে এই সঞ্চয় প্রকল্প খুলতে কোন নথি দরকার
মিষ্টির মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনার পর হাসপাতালে ভর্তি বিজেপি নেতা
দুপুরে শৌচাগারে ঢুকতেই বিপত্তি , নির্বিষ সাপ বলে জানালো হাসপাতাল
দুই হোটেল অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের