নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেশের শহরগুলিতে দ্রুত বাড়ছে মানুষের সংখ্যা। কিন্তু সেই তুলনায় গণপরিবহণের ব্যবস্থা এখনও অনেকটাই পিছিয়ে। বিশেষ করে বাস পরিষেবার ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে আগামী দিনে যানজট, দূষণসহ নানা সমস্যা আরও বাড়তে পারে।
বর্তমানে দেশে সংগঠিত সিটি বাসের সংখ্যা প্রায় ৬৫ হাজার। ২০৪৭ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৬ লক্ষ ৭১ হাজারে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। শুধু নতুন বাস নামালেই হবে না, ডিপো, চার্জিং ব্যবস্থা, বিদ্যুৎ পরিকাঠামো সহ গোটা ব্যবস্থার উন্নতি করতে হবে। এই খাতে আগামী দুই দশকে প্রায় ১৪.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে।
শহরাঞ্চলে এখন প্রায় ৪৯ কোটি মানুষ বসবাস করেন। ২০৪৭ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৭৬ কোটির বেশি হতে পারে বলে সমীক্ষায় অনুমান করা হয়েছে। তবে প্রতি এক লক্ষ মানুষের জন্য বর্তমানে গড়ে ১৩ থেকে ১৪টি বাস রয়েছে। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম।
পাশাপাশি বাসের বয়স নিয়েও উদ্বেগ রয়েছে। সিটি পরিষেবায় থাকা বহু বাস ইতিমধ্যেই ১৫ বছরের বেশি পুরনো। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ৫.৮ লক্ষ বাসের মেয়াদ শেষ হবে। পরিস্থিতি সামাল দিতে প্রতি বছর গড়ে অন্তত ৪১ হাজার ৫০০টি নতুন বাস নামানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের শহরগুলিতে বাস পরিষেবাকে আরও শক্তিশালী করা জরুরি। ২০৪৭ সালের মধ্যে প্রতি এক লক্ষ মানুষের জন্য ৮৮টি বাস রাখার লক্ষ্য নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি মোট বাসের প্রায় ৯০ শতাংশ বৈদ্যুতিক করার প্রস্তাব রয়েছে। এই পরিবর্তনের জন্য জাতীয় স্তরে পৃথক বাস মিশন, বিদ্যুতায়ন তহবিল আর সহজ ঋণের ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।
অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের