নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুক্রবার বা আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদলাতে পারে আবহাওয়ার চিত্র। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব জায়গায় একই পরিস্থিতি থাকবে না। আচমকা কালো মেঘ জমে দমকা হাওয়া সহ বৃষ্টি নামতে পারে। তাই বাইরে থাকলে সতর্ক থাকা জরুরি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকে মূলত ক্ষণে ক্ষণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একই জেলার এক অংশে জোরে বৃষ্টি হলেও অন্য অংশে সামান্য বৃষ্টি হতে পারে। এমনকি কোন অংশে বৃষ্টির নাও হওয়ার সম্ভাবনা আছে। তাই বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা ভালো। দমকা হাওয়ার কারণে গাছের নিচে বা দুর্বল কাঠামোর পাশে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাশাপাশি ২১ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বৃষ্টির প্রভাব বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গে সামগ্রিক বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উত্তরবঙ্গে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে।
অগাস্টের শেষের দিক করে উত্তর বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মাসের শেষ দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের ক্ষেত্র তৈরি হতে পারে। সেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই আজকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আগামী কয়েক দিনেও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা জরুরি।
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
কন্যার নামে এই সঞ্চয় প্রকল্প খুলতে কোন নথি দরকার
মিষ্টির মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনার পর হাসপাতালে ভর্তি বিজেপি নেতা
দুপুরে শৌচাগারে ঢুকতেই বিপত্তি , নির্বিষ সাপ বলে জানালো হাসপাতাল
দুই হোটেল অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা
আগুনের খবর পেয়েও বেপাত্তা মালিক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের