নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার হাইকোর্টে কার্যত ভর্ৎসনার মুখে পড়ল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট ফ্রিজের কারণ হিসেবে কখনও KYC, আবার কখনও অভিষেকের বিরুদ্ধে চলা ED মামলার প্রসঙ্গ তুলে ধরায় ক্ষুব্ধ বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতির প্রশ্ন, গ্রাহককে না জানিয়ে কীভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়? এমনকি ব্যাঙ্কের অবস্থান বারবার বদলালে ম্যানেজারকে আদালতে ডাকার হুঁশিয়ারিও দেন তিনি।
বিদেশ যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, তার মক্কেলের দুটি ক্রেডিট কার্ড রয়েছে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কেন এমন পদক্ষেপ, তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রথমে KYC-র কথা বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, KYC তো এখন অনলাইনেও করা যায়। তাহলে অভিষেককে কেন সশরীরে ডেকে পাঠানো হচ্ছে?
KYC-র জন্য পাঠানো ব্যাঙ্কের চিঠির ভাষা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এভাবে কোনও গ্রাহককে চিঠি পাঠানো যায় না। ব্যাঙ্কের তরফে জানানো হয়, কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে KYC-র জন্য অভিষেককে ডাকা হয়েছে, তবে সেই কারণ প্রকাশ্যে বলা সম্ভব নয়। তাতেও প্রশ্ন থামেনি। বিচারপতির বক্তব্য, অভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে, কিন্তু গ্রাহককে না জানিয়ে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে?
এরপর ব্যাঙ্কের আইনজীবী অভিষেকের বিরুদ্ধে চলা একটি ED মামলার প্রসঙ্গ আদালতে তোলেন। তাতেই আরও ক্ষুব্ধ হন বিচারপতি। ব্যাঙ্ককে সতর্ক করে বিচারপতি কৃষ্ণা রাও বলেন, অবস্থান পরিবর্তনের চেষ্টা না করতে। তা হলে ব্যাঙ্কের ম্যানেজারকে আদালতে ডাকা হতে পারে বলেও জানান তিনি। দ্বিতীয় দফার শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবারই ব্যাঙ্কের একজন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে KYC-র প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। মামলার পরবর্তী শুনানি সোমবার।
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
কন্যার নামে এই সঞ্চয় প্রকল্প খুলতে কোন নথি দরকার
মিষ্টির মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনার পর হাসপাতালে ভর্তি বিজেপি নেতা
দুপুরে শৌচাগারে ঢুকতেই বিপত্তি , নির্বিষ সাপ বলে জানালো হাসপাতাল
দুই হোটেল অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা
আগুনের খবর পেয়েও বেপাত্তা মালিক
বৃহস্পতিবার মামলার শুনানির দিন স্থির করা হয়েছে
নিউ মার্কেটের হোটেল ঘিরে তদন্তের তোড়জোড়
নিউ মার্কেটের হোটেলে ৯ মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে পুরসভা-প্রশাসন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের