নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কলকাতার নিউ মার্কেটে হোটেল অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানির ঘটনায় তদন্তে বড়সড় অগ্রগতি। এবার গ্রেফতার করা হল হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে। বুধবার গভীর রাতে এন্টালি থানার জোড়াসাঁকো এলাকার তার বাড়ি থেকে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। একইসঙ্গে হোটেলের ম্যানেজার ও এক কর্মী-সহ আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
বুধবার ভোররাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে আটকে পড়েন বহু আবাসিক। ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন, যারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে এসি থেকে কোনওভাবে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার তদন্তে নেমে বুধবার গভীর রাতে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি হোটেলের ম্যানেজার ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার মৃতদের দেহের ময়নাতদন্ত করা হবে। অগ্নিকাণ্ডের পর শহরের হোটেল ও বাণিজ্যিক ভবনগুলির অগ্নিনিরাপত্তা নিয়েও নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত শিখা ইন।
কলকাতার ১৬টি বরোর বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT। তদন্তকারী দলে থাকছে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল, KMDA এবং CESC-র প্রতিনিধিরা। পুরসভার লাইসেন্স বিভাগকেও তদন্তের আওতায় রাখা হয়েছে। নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ড ফের একবার শহরের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ও অনুমোদন ব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের