নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ‘মাইনে এখনও অল্প, তবে পুজোয় বোনাস পেলে সেই টাকায় সকলের জন্য কিছু কিনে বাড়ি যাব।’ মঙ্গলবার বিকেলে কাকার সঙ্গে ফোনে এটাই ছিল ১৯ বছরের সন্দীপ পাসোয়ানের শেষ কথা। কয়েক ঘণ্টা পরেই নিউ মার্কেটের শিখা ইন হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় তার। পরিবারের একমাত্র রোজগেরে সন্দীপের মৃত্যুতে এখন দিশেহারা মা, দাদা, বোন।
পরিবার সূত্রে জানা গেছে , মাস ছয়েক আগে কাকা সীতারাম পাসোয়ানের হাত ধরেই কলকাতায় এসে শিখা ইন হোটেলে কাজে যোগ দিয়েছিলেন সন্দীপ। দ্বাদশ শ্রেণি পাশ করার পর সংসারের হাল ধরতেই কলকাতায় চলে আসেন তিনি। হোটেলে সাফাই কর্মী হিসেবে কাজ করলেও গেস্টদের দেখাশোনা-সহ প্রায় সব কাজই সামলাতেন সন্দীপ। সন্দীপের বাবা কয়েক বছর আগে দিল্লিতে কর্মরত অবস্থায় ডেঙ্গিতে মারা যান। বাড়িতে মা, বড় দাদা সঞ্জীব সহ মেজো বোন সঙ্গীতাকে রেখে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সন্দীপ। মাত্র ৭ হাজার টাকা বেতনেই চলছিল পরিবারের সংসার।
কাকা সীতারাম দীর্ঘদিন ধরে পুরসভার সাফাই কর্মী হিসেবে কাজ করেন। তিনিই মাস ছয়েক আগে ভাইপোর জন্য শিখা ইন হোটেলে চাকরির ব্যবস্থা করেছিলেন। বুধবার সীতারাম জানান, হোটেলের ফ্রিজের কাছে ঘুমিয়েছিলেন সন্দীপ। আগুন ভয়াবহ আকার নেওয়ায় বাইরে বেরোনোর সুযোগ পাননি তিনি। বরং আগুন এড়াতে ভিতরের দিকে ঢুকে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে হোটেলে মোট ১০ জন অতিথি ছিলেন। তাদের সঙ্গে একমাত্র কর্মী হিসেবে ছিলেন সন্দীপ। অগ্নিকাণ্ডের সময় অতিথিদের মতো তিনিও হোটেল থেকে বেরোতে পারেননি। মৃতের আত্মীয় ভরত পাসোয়ানের দাবি, হোটেলের ভিতরে ফ্রিজের পাশাপাশি বেশ কিছু আসবাবপত্রও ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অতিথিদের মধ্যে একজন জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন বলেও জানিয়েছেন তিনি।
শিখা ইন-এর মালিক বীরেশ্বর মিত্রের মোট ৪ টি হোটেল রয়েছে। তার মধ্যে ২ টি দিঘায় এবং ২ টি কলকাতায়। ফলে নিয়মিত হোটেলে থাকা সম্ভব হত না তার। অতিথিদের দেখভালের দায়িত্বে থাকায় সন্দীপই কার্যত হোটেলের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। সন্দীপের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। কাকা সীতারামের কথায়, সন্দীপই ছিল পরিবারের একমাত্র রোজগেরে। তার মৃত্যুর পর কীভাবে সংসার চলবে, তা নিয়ে কার্যত দিশেহারা পরিবার। সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
ভ্যাপসা গরমের মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের