নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মৃত্যুর আগে শিখা ইনের আবাসিকদের সঙ্গে কি হয়েছিল নিউ মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। প্রথমে মনে করা হয়েছিল, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল আরও ভয়াবহ তথ্য মৃতদের শরীরে মিলেছে পোড়ার চিহ্নও। তবে সরাসরি আগুনে ঝলসে নয়, অচৈতন্য অবস্থায় তীব্র তাপের জেরে শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে।
মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের অন্দরমহল। ঘুমন্ত অবস্থায় বহু আবাসিক আটকে পড়েন। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৯ জনের। ঘটনার পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আবাসিকদের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও সেই ধারণাকে অনেকটাই সমর্থন করছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষাক্ত কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে শ্বাসরোধের কারণ হয়ে দাঁড়ায়। তবে একইসঙ্গে মৃতদের প্রায় সকলের শরীরেই পোড়ার চিহ্ন পাওয়া গেছে।
আগুন লাগার পর ঘন ধোঁয়ায় অচৈতন্য হয়ে পড়েছিলেন আবাসিকরা। সেই সময়ও হোটেলের ভিতরে আগুন জ্বলছিল এবং তীব্র তাপ তৈরি হয়েছিল। অচৈতন্য অবস্থায় সেই তাপের সংস্পর্শে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যেতে পারে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ওই অবস্থায় থাকায় তারা সেই পোড়ার যন্ত্রণা অনুভব করতে পারেননি বলেই মনে করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ময়নাতদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউই সরাসরি আগুনে ঝলসে মারা যাননি। বরং বিষাক্ত ধোঁয়া ও কার্বন মনোক্সাইডের প্রভাবে অচৈতন্য হয়ে পড়াই মৃত্যুর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার আরও বিস্তারিত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
কন্যার নামে এই সঞ্চয় প্রকল্প খুলতে কোন নথি দরকার
মিষ্টির মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনার পর হাসপাতালে ভর্তি বিজেপি নেতা
দুপুরে শৌচাগারে ঢুকতেই বিপত্তি , নির্বিষ সাপ বলে জানালো হাসপাতাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের