নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দিনভর ৪ বছরের ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে ছুটে ক্লান্ত হয়ে পড়েছিলেন কোহিনুর আখতার। রাতে হোটেলে ফিরে তাড়াতাড়ি খাওয়াদাওয়া সেরে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু গভীর রাতে আচমকাই ছেলের ডাকে ঘুম ভেঙে যায় তাঁর। সেই সতর্কবার্তায় বিপদ বুঝতে পারেন মা।
‘আম্মি, কিছু একটা পুড়ছে। পোড়া গন্ধ পাচ্ছি।’ প্রথমে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি কোহিনুর। ভেবেছিলেন, হয়তো কোথাও কিছু পুড়ছে। কিন্তু ছেলে নাছোড়। ফের একই কথা জানায় সে। শেষ পর্যন্ত কোহিনুরও পোড়া গন্ধ পান।দরজা খুলে বাইরে তাকাতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এর মধ্যেই হোটেলের তিন তলায় আগুন দাউদাউ করে জ্বলছিল। ধোঁয়া পৌঁছে গিয়েছেল উপরের তলাতেও। পরিস্থিতি বুঝে বাইরে বেরোনোর ঝুঁকি নেননি কোহিনুর। ঘরের দরজা বন্ধ করে জানলা খুলে দেন। নিচে তাকিয়ে দেখেন, রাস্তায় তখন মানুষের ভিড়, দাঁড়িয়ে রয়েছে একের পর এক দমকলের গাড়ি।
জানলা দিয়ে হাত নেড়ে দমকলকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান, ঘরের ভিতরে তাঁর ৪ বছরের শিশু, এক বৃদ্ধা আত্মীয় রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করার আবেদন জানান কোহিনুর। কিন্তু ততক্ষণে ঘরের ভিতরেও ধোঁয়া ঢুকে পড়েছিল। শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। আতঙ্কের মধ্যে প্রায় এক ঘণ্টা ঘরের ভিতরেই আটকে থাকতে হয় মা-ছেলে, বৃদ্ধাকে। শেষ পর্যন্ত পুলিশ, দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে নিরাপদে হোটেলের ছাদে নিয়ে যান। সেখানেই কিছুক্ষণ আশ্রয় নেন তাঁরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
কোহিনুরের কথায়, ছেলে বারবার পোড়া গন্ধের কথা না বললে হয়তো তাঁরা বিপদ বুঝতেই পারতেন না। ছেলের সেই সতর্কবার্তাই তাদের বিপদ বুঝতে সাহায্য করে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। আগুন কীভাবে লাগল, হোটেলে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ, দমকল। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
আরও ২ জনকে আটক করেছে পুলিশ
শিখা ইন-এর অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও নজর আবহাওয়াবিদদের
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামছে উভয় পক্ষ
পর্যটকদের আকর্ষিত করতে একাধিক নতুন পরিকল্পনা পর্যটন দফতরের
কন্যার নামে এই সঞ্চয় প্রকল্প খুলতে কোন নথি দরকার
মিষ্টির মান নিয়ে প্রশ্ন তোলার ঘটনার পর হাসপাতালে ভর্তি বিজেপি নেতা
দুপুরে শৌচাগারে ঢুকতেই বিপত্তি , নির্বিষ সাপ বলে জানালো হাসপাতাল
দুই হোটেল অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা
আগুনের খবর পেয়েও বেপাত্তা মালিক
বৃহস্পতিবার মামলার শুনানির দিন স্থির করা হয়েছে
নিউ মার্কেটের হোটেল ঘিরে তদন্তের তোড়জোড়
নিউ মার্কেটের হোটেলে ৯ মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে পুরসভা-প্রশাসন
রাতভর উদ্ধার অভিযান , দমকল-পুলিশের সঙ্গে কথা মন্ত্রীদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের