নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার খুশিতে, বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হলো গয়েশপুরে। বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন গয়েশপুরের ১৭ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। পদযাত্রার আগে শিবমন্দিরে পুজো দেন মহিলা কর্মীরা। এরপর বৃষ্টি মাথায় নিয়েই পদযাত্রায় অংশ নেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী তানিয়া ভট্টাচার্য-সহ অন্যান্য মহিলা নেত্রীরা। বৃষ্টি উপেক্ষা করেই পদযাত্রায় অংশ নেন তারা। তানিয়া ভট্টাচার্য জানান, রাজ্যের অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার কারণে মহিলারা খুশি। সেই খুশি থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে, তার সুস্থতা কামনা করে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। মহিলা মোর্চার এই কর্মসূচিকে ঘিরে গয়েশপুর এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেত্রী তানিয়া ভট্টাচার্জের বক্তব্য, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে কিছু লোক ভুল বার্তা রটিয়ে বেরিয়েছে যে উনি কথা দিয়ে কথা রাখেননা। কিন্তু আজ আমাদের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটি মহিলার একাউন্টে টাকা পৌঁছে দিয়ে। এখানে সকলেই ভীষণ খুশি। নতুন সরকারকে একটু তো সময় দিতেই হবে সবটা সামলানোর। কারোর কোনো ধরণের সমস্যা থাকলে আমাদের ক্যাম্প বসানো হবে। সেখানে এসে তারা অবিলম্বে যোগাযোগ করতে পারে। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ মহিলাদের কাছে সঠিক সময়ে টাকা পৌঁছে দেওয়ার জন্য'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের