নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান -কালনার ধর্মীয় পরিচয়ে এবার যুক্ত হতে চলেছে আরও এক বড় আকর্ষণ। এখানে ১৩১ ফুট উচ্চতার শিবলিঙ্গ তৈরির পরিকল্পনা সামনে এসেছে। শিবলিঙ্গ ঘিরে বিশাল মন্দির তৈরির ভাবনাও রয়েছে উদ্যোক্তাদের। প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটকদের কাছে কালনার গুরুত্ব আরও বাড়তে পারে।
এদিন প্রস্তাবিত প্রকল্পের জায়গা পরিদর্শন করেন কার্তিক মহারাজ। ব্যবসায়ী তথা সমাজসেবী সুব্রত পালের আমন্ত্রণে তিনি সেখানে যান। তার সঙ্গে হন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সহ স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। শিবলিঙ্গের অবস্থান, মন্দিরের পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়।
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, আগের ভাবনায় ১২১ ফুট উচ্চতার শিবলিঙ্গ তৈরির কথা হয়েছে। পরে সেই পরিকল্পনায় বদল এনে উচ্চতা ১৩১ ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে মন্দিরের নকশা তৈরির কাজ শুরু হয়ে গেছে। কালনার ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে এই প্রকল্পকে পর্যটনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছেন উদ্যোক্তারা।
ধর্মীয় প্রকল্পের পাশাপাশি শিল্প তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন সুব্রত পাল। কালনায় একটি বড় জুট-টেক্সটাইল মিল তৈরির বিষয়ে চিন্তাভাবনা চলছে। সরকারের সঙ্গে আলোচনা করে সেই উদ্যোগ এগিয়ে নেওয়ার চেষ্টা হবে। শিল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে।
১৩১ ফুটের শিবলিঙ্গ আর মন্দির ঘিরে কালনায় ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। পরিকল্পনা বাস্তবে রূপ পেলে ধর্মীয় পর্যটকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শিল্প প্রকল্প সফল হলে অর্থনৈতিক দিক থেকেও এলাকা লাভবান হতে পারে। তাই ধর্মীয় স্থাপত্য আর কর্মসংস্থান দুই ভাবনাকে ঘিরেই এখন নজরে কালনা।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের