নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - অবশেষে মিলল স্বস্তির খবর। দীর্ঘ উৎকণ্ঠার পর নিখোঁজ 'জয় মা কালী' ট্রলারের সন্ধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন শংকরপুরের মৎস্যজীবীদের পরিবার, পাশাপাশি জেলা প্রশাসনের কর্তারা। রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ ট্রলারটির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়, যার পর থেকেই শুরু হয় উদ্ধার অভিযানের প্রস্তুতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে আরও কিছুটা দূরে বাঘেরচর দ্বীপের কাছাকাছি এক স্থানে পৌঁছেছে । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রলারের ইঞ্জিনে জল ঢুকে যাওয়ায় সেটি মাঝসমুদ্রে বিপদের মুখে পড়ে। তবে ট্রলারে থাকা সকল মৎস্যজীবী নিরাপদ ও সুস্থ রয়েছেন বলে খবর।ইতিমধ্যেই মৎস্যজীবীদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্ধারকারী দল রওনা দিয়েছে। আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রেখেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ট্রলারটি নিরাপদে তীরে ফিরিয়ে আনা এবং সকল মৎস্যজীবীকে দ্রুত বাড়ি ফেরানোই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।
শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক জানিয়েছেন, ট্রলারে থাকা প্রত্যেক মৎস্যজীবী বর্তমানে সুস্থ আছেন। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের উদ্বেগ অনেকটাই কমেছে। প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি জানান।
শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক জানান, 'আমরা ওয়ারলেসের মাধ্যমে শুনতে পাচ্ছি , আমরা দীঘা থাকতে অনেক ট্রলারকে ছেড়েছি এটা খবর নেওয়ার জন্য। তো একটা ওয়ারলেসের মাধ্যমে খবর আসছে যে 'জয় মাকালী' ট্রলারটি দীঘা থাকতে ৮৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বের দিকে ,কাকদ্বীপ থাকতে বাঘের চর থাকতে আছে একটা জায়গা, তা থাকতে ২ কিলোমিটার দক্ষিণে এটা রয়েছে। যে পথ দিয়ে জাহাজ যাতায়াত করে ওই পথ দিয়েই ওই লঞ্চটা ভাসছে'।
তিনি আরও জানান, 'আমরা এটাও খবর পেয়েছি যে সাইলেন্সার পাইপের ভিতর দিয়ে জল ঢুকে দেওয়ার জন্য ইঞ্জিন বিকল হয়। পরবর্তীকালে নোঙর কাছেও ছিড়ে যায়। আমাদের যেটা ইলিশ ধরার জাল ফ্লেটিং বোট এর জালের লেন্থ থাকে, ওই জালটা ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দেওয়ার বাদে ওই অবস্থায় আছে এখন। আমাদের ট্রলারগুলো ওদিকে এগোতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ভালো খবরটা পেতে পারি। সবাই সুস্থ আছেন, সব জায়গায় কোনো অসুবিধা নেই'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের