নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নতুন সরকারের পথচলায় এবার বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে সোমবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, লোক ভবনে একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেবেন। এর মধ্য দিয়ে নির্বাচনের পর গঠিত প্রাথমিক মন্ত্রীসভা পূর্ণতা পাবে এবং প্রশাসনিক কাজকর্মে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।
রবিবার সমাজমাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠনের লক্ষ্যে সোমবার সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। লোক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। রাজ্যপাল আর. এন. রবি তাদের শপথবাক্য পাঠ করাবেন।
নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পৃথকভাবে দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় থেকেই মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে জুন মাসের প্রথম দিনেই সেই জল্পনার অবসান ঘটতে চলেছে।
বর্তমানে মুখ্যমন্ত্রী-সহ ছয় সদস্যের মন্ত্রীসভা কাজ করছে। সোমবারের শপথগ্রহণের পর আরও ৩৫ জন যুক্ত হলে মন্ত্রীসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১। ফলে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে পূর্ণকালীন মন্ত্রী নিয়োগের পথও সুগম হবে। তবে কারা মন্ত্রী হচ্ছেন, কোন অঞ্চল বা গোষ্ঠী কতটা প্রতিনিধিত্ব পাচ্ছে এবং নতুন মুখের সংখ্যা কত—সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি বিজেপি নেতৃত্ব।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের