নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সরব হলেন এক গৃহবধূ। অবৈধ সম্পর্কের জেরেই এই অত্যাচার চালানো হচ্ছে বলে তার অভিযোগ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। তবে এ বিষয়ে তার স্বামীর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পারিবারিক এই অশান্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হিঞ্জলগঞ্জে।
পুলিশ সূত্রে জানা গেছে, হিঞ্জলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথের বাসিন্দা শুভঙ্কর মন্ডল। তিনি দীর্ঘদিন ধরেই তার স্ত্রী শম্পা মণ্ডলকে মারধর করেন। শম্পা মন্ডলের দাবি, স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে প্রতিবাদ করলেই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এমনকি তাদের ছোট সন্তানও এই ঘটনার প্রভাবের মধ্যে পড়ছে। তাকে বাঁচাতে গেলে তার ভাই সম্রাট মণ্ডলকেও মারধর করা হয়। সম্রাটের গায়ের জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তার আবেদন করেছেন শম্পা মন্ডল।
ঘটনা প্রসঙ্গে শম্পা মন্ডলের বক্তব্য,'আমাকে ঘাড় গলা সহ শরীরের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত মারধর করে। ১ বছর ধরে এরকম অত্যাচার চালাচ্ছে। অন্য আর এক মহিলার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক আছে। আমি এর সঠিক বিচার চাই'।
সম্রাট মন্ডলের বক্তব্য,'আমার ভগ্নিপতি শুভঙ্কর বহুদিন ধরে অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। আমরা বারংবার ওকে বোঝাবার পরেও শোধরায়নি। প্রত্যেকদিন রাত্রে ড্রিংক করে এসে আমার বোনকে মারধর করে। আমি ছাড়াতে গেছিলাম বলে আমাকে চড় ঘুসি মেরে,আমার জামা ছিঁড়ে দেয়। প্রশাসনের কাছে অনুরোধ যাতে ওর উপযুক্ত শাস্তি হয়'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের