নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার নিজের দলের আত্মপ্রকাশ ঘটালেন হুমায়ুন কবীর। পূর্বঘোষণা মতোই তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন নিজের নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’। শুধু দল ঘোষণা নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ চমকপ্রদ সিদ্ধান্তও প্রকাশ্যে আনলেন হুমায়ুন।
দল ঘোষণার মঞ্চ থেকেই হুমায়ুন কবীর জানিয়ে দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নিজে রেজিনগর ও বেলডাঙা এই দুই কেন্দ্র থেকেই প্রার্থী হবেন। দুই আসনেই জয় নিশ্চিত বলে আত্মবিশ্বাসী সাসপেন্ডেড তৃণমূল নেতা। তবে এখানেই থামেননি তিনি। রাজনৈতিক মহলে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে—একাধিক কেন্দ্রে একাধিক ‘হুমায়ুন কবীর’ প্রার্থী হওয়ার ঘোষণা।
হুমায়ুন কবীর জানান, রানিনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন আরও এক হুমায়ুন কবীর, যিনি পেশায় একজন চিকিৎসক এবং ২০১৬ সালে তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন। পাশাপাশি ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে এক ব্যবসায়ী হুমায়ুন কবীরকে। এমনকি বীরভূম থেকেও আরও এক হুমায়ুন কবীরকে প্রার্থী করা হবে বলে ইঙ্গিত দেন তিনি। তার কথায়, 'হুমায়ুন কবীর শুধু একজন নন, এটাই হবে জনতা উন্নয়ন পার্টির রাজনৈতিক বার্তা।'
দল যে কেবল একটি সম্প্রদায়কে ঘিরে নয়, সেই বার্তাও স্পষ্ট করতে হুমায়ুন জানান, তাদের দলে একাধিক হিন্দু প্রার্থী থাকছেন। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায় প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করেন তিনি। আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। দলের মূল লক্ষ্য হিসেবে তিনি তুলে ধরেন, 'বাংলার মানুষের উন্নয়ন'। খুব শীঘ্রই দলের ইস্তেহার প্রকাশ করা হবে বলেও জানান।
একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবীর বলেন, 'মাথা গরম হলে এক লক্ষ মানুষ নিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করব।' অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তাকে ‘ট্যালেন্টেড’ বলেও উল্লেখ করেন, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের