নিজস্ব প্রতিনিধি, বীরভূম - সাঁইথিয়ার নৃশংস ঘটনার পুনরাবৃত্তি দুবরাজপুরে। ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। এমনই নৃশংস ঘটনা দেখে শিউরে উঠেছে সকলে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বীরভূমের দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। মৃতার নাম চায়না মন্ডল গড়াই (৩৫)। মৃতার স্বামী গৌতম গড়াইয়ের একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ গৌতম গড়াইয়ের। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি।
অভিযোগ, এলোপাথাড়ি কোপানো হয়েছে গৃহবধূকে। এরপর চোখও খুবলে নেওয়া হয়েছে। মৃতার স্বামী জানিয়েছেন, তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃতার শরীরে নারকীয় অত্যাচারের চিহ্ন স্পষ্ট। চোখ, কান, গলা, মুখ এবং ঘাড়ে ধারালো অস্ত্রের কোপানোর গভীর ক্ষত রয়েছে। ঠিক কী কারণে এই খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের