6a5745b9237e3_WhatsApp Image 2026-07-15 at 12.53.44
জুলাই ১৫, ২০২৬ দুপুর ০৩:৫৪ IST

NREGA বকেয়া ফাইল ঘিরে পঞ্চায়েতে উত্তেজনা , মুখোমুখি সংঘাত বিজেপি - রেখার

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - NREGA বকেয়া বিল সংক্রান্ত ফাইল খোঁজাকে কেন্দ্র করে বেগমপুর গ্রাম পঞ্চায়েতে তীব্র উত্তেজনা ছড়াল। গুরুত্বপূর্ণ ফাইল লন্ডভন্ড করে গোপনে সরানোর অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হয় বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , দীর্ঘদিন বন্ধ থাকার পর NREGA বকেয়া বিল মেটানোর লক্ষ্যে ব্লক প্রশাসনের নির্দেশে প্রয়োজনীয় ফাইল প্রস্তুতের কাজ শুরু হয়। সেই সময় কয়েকটি এজেন্সির ফাইল খুঁজে না পাওয়ায় পঞ্চায়েত ভবনের তিনতলার মিটিং রুমে নথিপত্র খোঁজার কাজ চলছিল। বিজেপির অভিযোগ, মিটিং রুমে গিয়ে দেখা যায় গুরুত্বপূর্ণ সরকারি নথি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের না জানিয়ে প্রধান সহ কয়েকজন কর্মী ফাইল এদিক ওদিক করেছেন। অন্যদিকে, পঞ্চায়েত প্রধান রেখা সর্দার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ, বারুইপুর বিডিও দপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে বারুইপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের বিজেপি কর্মী শ্যামল মণ্ডলের বক্তব্য, 'পঞ্চায়েত অফিস থেকে একটি তালিকা নেওয়ার জন্য তিন তলার মিটিং রুমে গিয়ে দেখতে পাই ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলপত্র লণ্ডভণ্ড করা হয়েছে। কিছু ফাইল ওখান থেকে সরানোও হয়েছে। এই বিষয়ে অঞ্চলের প্রধান রেখা সর্দারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে, দুজন ঠিকাদারের বকেয়া টাকার হিসাবের ফাইল তারা নিজেরাই খুঁজছিল। এ বিষয়ে অন্যদের জানার কোনো প্রয়োজন নেই। সাধারণ ঠিকাদারের লোকেরা কীভাবে এমন গুরুত্বপূর্ণ সরকারি ফাইল ঘাটতে পারে। বিগত ১৫ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে যে দলকে আমরা ক্ষমতায় এনেছি, সেই দল ক্ষমতায় আসার পরও আমরা চরম বঞ্চনার শিকার হচ্ছি। উল্টোদিকে, যারা আগে তৃণমূল করত তারা অন্নপূর্ণা ভাণ্ডার সহ সমস্ত ধরণের সরকারি সুযোগ সুবিধা অনায়াসে পেয়ে যাচ্ছে'।

আরও পড়ুন

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

মহিলার ভাতার টাকা পেলেন পুরুষ! মুর্শিদাবাদে ‘পুরুষ অন্নপূর্ণা’ সামজাদ, ৩ হাজার ফেরাতে হাজির প্রশাসনের দরজায়
আগস্ট ২৫, ২০২৬

টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ

'প্রশাসনের কাছে বারবার গিয়েও সমস্যার সমাধান হচ্ছে না', ত্রিশূল-তীর-ধনুক হাতে সন্দেশখালিতে আদিবাসীদের হুঙ্কার
আগস্ট ২৫, ২০২৬

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের

'বাজারে কোনও পণ্যের অযৌক্তিক দাম বৃদ্ধি করা যাবে না'! মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁচরাপাড়ার দোকানে দোকানে পুলিশি নজরদারি
আগস্ট ২৫, ২০২৬

বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ

 

জন্মের আগেই ড্রেনে ঠাঁই ! ব্যারাকপুরে উদ্ধার পাঁচ মাসের শিশুর ভ্রূণ
আগস্ট ২৫, ২০২৬

তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে

অন্নপূর্ণা ভান্ডারে নাম নেই যোগ্যদের! সুবিধা পেতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ মহিলা সমিতির
আগস্ট ২৫, ২০২৬

যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল

এবার ডিম থেরাপি শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে, তাঁর সঙ্গীকে কান ধরে ওঠবোস! উত্তপ্ত বসিরহাট
আগস্ট ২৫, ২০২৬

বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ

বই-খাতা ছেড়ে এবার ‘স্মার্ট’ ক্লাস! জগদ্দলের স্কুলে আধুনিক শিক্ষার বড় উদ্যোগ বিধায়কের
আগস্ট ২৫, ২০২৬

স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস

অনুমতি নেই, তবু শৌচাগারে টাকা আদায়! বর্ধমান মেডিকেলে কার ‘দখলে’ টয়লেট, উঠছে প্রশ্ন
আগস্ট ২৫, ২০২৬

শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন

চিনির দাম বাড়ছে কেন ? শ্যামনগরের বাজারে দোকানে দোকানে হানা , আধিকারিকের বার্তা , নজরে রাখছি
আগস্ট ২৫, ২০২৬

দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের

বিষ্ণুপুরে জলের বোতলেই অ্যাসিডের ভয়! ডাকাতির ছক ভেস্তে চম্পট, পিছু নিতেই চিকিৎসকের ছেলেকে লক্ষ্য করে গুলি
আগস্ট ২৫, ২০২৬

২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিয়োগ কোথায়! ফের শীর্ষ আদালতে যোগ্যরা
আগস্ট ২৫, ২০২৬

চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতীয় হয়েও ‘পরাধীন’! কাঁটাতারের ওপারে ২১ বছর ধরে বন্দি ২৪ পরিবার
আগস্ট ২৫, ২০২৬

কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’

হেলমেট ছাড়া মদের দোকানে ঢুকলেই ‘নো মদ’! পশ্চিম বর্ধমানে প্রশাসনের কড়া ফতোয়া
আগস্ট ২৫, ২০২৬

দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

‘কাটমানি নেবে কে, রাস্তা বানাবে কে?’ কাজ ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর ‘রাস্তার লড়াই’, গ্রামবাসীর তাড়ায় এলাকা ছাড়ল দুই পক্ষ
আগস্ট ২৫, ২০২৬

রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের