নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আদানি গোষ্ঠীর উদ্যোগে তৈরি হতে চলেছে নিউটাউনে বড় মাপের স্বাস্থ্যকেন্দ্র ‘আরোগ্য মন্দির’। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ শে সেপ্টেম্বর প্রকল্পটির শিলান্যাস হতে পারে। নিউটাউনের অ্যাকশন এরিয়া-২ এলাকায় প্রায় ৫১.৭৫ একর জমিতে এই প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হবে।

প্রস্তাবিত হাসপাতালটিতে মোট ১,০০০টি বেড থাকবে। এর মধ্যে প্রায় ৫০০টি বেডে আর্থিক ভাবে দুর্বল মানুষের জন্য বিনামূল্যে বা কম খরচে চিকিৎসার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। বাকি বেডে নির্দিষ্ট খরচে চিকিৎসা দেওয়া হবে। রোবোটিক সার্জারি সহ আধুনিক চিকিৎসা পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে এই হাসপাতালে।

এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পাশাপাশি মেডিক্যাল শিক্ষার সুযোগও তৈরি হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ১৫০টি এমবিবিএস আসন, ৮০টি পোস্ট গ্র্যাজুয়েট আসন আর ৬০টি নার্সিং আসন থাকতে পারে। পাশাপাশি গবেষণার জন্য আলাদা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় ৪০ জন গবেষক কাজ করার সুযোগ পেতে পারেন।

আন্তর্জাতিক চিকিৎসা পরিষেবার সঙ্গে যোগাযোগ তৈরির লক্ষ্যেও এগোচ্ছে প্রকল্পটি। আমেরিকার মায়ো ক্লিনিকের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে পরিকল্পনা রয়েছে আদানি গোষ্ঠীর। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি চিকিৎসক গোষ্ঠী তৈরির কথাও ভাবা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জটিল রোগের চিকিৎসার জন্য রাজ্যের মানুষদের আর অন্য রাজ্য বা বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।
নতুন SARATHI পোর্টালে প্রোফাইল ভ্যালিডেশন , স্বচ্ছতা বজায় রেখেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো
অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের