আগস্ট ২২, ২০২৬ দুপুর ০১:১৫ IST

বাড়ির ভিত খুঁড়তেই ২৯ রহস্যময় ধাতব গোলক! ‘প্রাচীন যুদ্ধাস্ত্র’ ঘিরে তুমুল চাঞ্চল্য উত্তরপ্রদেশে

নিজস্ব প্রতিনিধি , উওরপ্রদেশ - বাড়ির ভিত তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছিল। হঠাৎ মাটির নীচ থেকে একের পর এক বেরিয়ে এল অদ্ভুত আকৃতির ধাতব বস্তু। মোট ২৯টি গোলক উদ্ধারের ঘটনায় অমেঠীর ভানৌলি গ্রামে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিক পরীক্ষায় সেগুলি তামার তৈরি বলে জানা গেছে। বস্তুগুলি আদৌ কী আর কত বছরের পুরনো ,  তা নিয়ে এখনও রহস্য কাটেনি।

স্থানীয় সূত্রে জানা যায় ,  মঙ্গলবার মুসাফিরখানা এলাকার ভানৌলি গ্রামে মহম্মদ ইকবালের বাড়ির ভিত তৈরির কাজ চলছিল। সেই সময় শ্রমিকেরা মাটি কাটতে গিয়ে মাটির নীচে পোঁতা কয়েকটি ধাতব গোলকের সন্ধান পান। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। পুলিশ আর রাজস্ব দফতরের আধিকারিকদের পাশাপাশি খবর দেওয়া হয় পুরাতত্ত্ব বিভাগকেও। পুলিশ সেগুলি নিজেদের হেফাজতে নেয়। ১৯ অগস্ট পুরাতত্ত্ব বিভাগকেও আধিকারিক মনোজকুমার যাদব সেগুলি পরীক্ষা করেন। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, গোলকগুলি তামার তৈরি। এগুলির গায়ে প্রায় এক ইঞ্চি মাপের ছিদ্র রয়েছে।

প্রতিটি গোলকের ব্যাস আনুমানিক ৬০ সেন্টিমিটার। উচ্চতা প্রায় ২০ সেন্টিমিটার। ওজন ৯ থেকে ১০ কেজির মধ্যে বলে জানা গেছে। সবুজাভ রঙের ওই অদ্ভুত বস্তুগুলির গঠন দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে , কোনও এক সময়ে এগুলি গোলাবারুদ বা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

তবে এগুলি ঠিক কোন সময়ের আর কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল। সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি। ফলে বাড়ির ভিত খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া এই ২৯টি রহস্যময় ধাতব গোলক ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

আরও পড়ুন

ভ্যাপসা গরমের মাঝেই ঝড়বৃষ্টির সম্ভাবনা , কলকাতা সহ দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া
আগস্ট ২২, ২০২৬

বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

হাইকোর্টে স্বস্তি অভিষেকের , সেবাশ্রয় সহ একাধিক মামলায় মিলল রক্ষাকবচ
আগস্ট ২১, ২০২৬

আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি

অন্নপূর্ণা যোজনায় ভুলে বাদ পড়েছে নাম ! নতুন পোর্টালে Claim করে মিলবে সংশোধনের সুযোগ
আগস্ট ২১, ২০২৬

নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও

দেশের ৪০০ এর বেশি শহরে বাসের ঘাটতি , বাড়ছে গণপরিবহণ নিয়ে উদ্বেগ
আগস্ট ২১, ২০২৬

শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো

পুজোর আগেই রেলে বড় বদল ! ৯টি ট্রেনের টার্মিনাল বদল , যাত্রীদের জন্য নয়া নিয়ম
আগস্ট ২১, ২০২৬

অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম

আবারও রেড রোডে দুর্ঘটনা , নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা চার চাকার
আগস্ট ২১, ২০২৬

ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক

শিখা ইন অগ্নিকাণ্ডের পর কড়া দমকল, নিউ মার্কেটের আরও ১৭ হোটেলকে শোকজ
আগস্ট ২১, ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

আগুনে নয়, বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু! নিউ মার্কেট অগ্নিকাণ্ডের ময়নাতদন্তে নয়া মোড়
আগস্ট ২১, ২০২৬

ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

দাঁড়ান আবার হবে , যাদবপুর নিয়ে বামেদের চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের
আগস্ট ২১, ২০২৬

যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের

দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ! মাসের শেষে বাড়তে পারে ঝড়বৃষ্টির দাপট
আগস্ট ২১, ২০২৬

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি

ঝাঁ চকচকে মলের পাশেই আবর্জনার স্তূপ, পার্ক সার্কাসে ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা
আগস্ট ২০, ২০২৬

পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার

গ্রাহককে না জানিয়ে বন্ধ করেন কীভাবে?, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা হাইকোর্টের
আগস্ট ২০, ২০২৬

সোমবার মামলার পরবর্তী শুনানি

ফুড ডেলিভারিতে বড় বদল ! এক লাফে ৩০ শতাংশ পর্যন্ত বিল বাড়ায় সতর্কবার্তা Zomato এর
আগস্ট ২০, ২০২৬

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা

ক্যাম্পাসের অশান্তি এবার রাজপথে , এবিভিপি - এসএফআই মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর
আগস্ট ২০, ২০২৬

দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

‘আম্মি, কিছু একটা পুড়ছে!’ ৪ বছরের খুদের এক কথাতেই বাঁচল ৩ প্রাণ
আগস্ট ২০, ২০২৬

গভীর রাতে হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ার মধ্যে মা-ছেলে, বৃদ্ধা আত্মীয়কে উদ্ধার করল পুলিশ-দমকল

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের