নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য সরকার বদলের পর পড়ুয়াদের জন্য ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে সারথি করা হয়েছে। এতদিন নীল-সাদা রঙের সাইকেলে দেখা যেত ‘কন্যাশ্রী’র লোগো। এবার সেই চেনা চেহারাও বদলে যাচ্ছে। ‘সবুজ সাথী’র নাম ও লোগো পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘সারথি’। নতুন রূপে আসছে পড়ুয়াদের সাইকেলও। সরকারি সহ সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের এই সাইকেল দেওয়া হবে। তবে সাইকেল বিতরণের আগে নতুন SARATHI পোর্টালে পড়ুয়াদের তথ্য যাচাই বা প্রোফাইল ভ্যালিডেশন বাধ্যতামূলক করা হয়েছে।
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চালু রয়েছে ‘সবুজ সাথী’ প্রকল্প। এবার সেই প্রকল্পেরই নতুন নাম, নতুন রং সহ নতুন লোগো নিয়ে আসছে ‘সারথি’। প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি সাইকেল বিতরণের প্রক্রিয়াতেও আনা হয়েছে নতুন ব্যবস্থা। রাজ্য সরকারের তরফে জেলায় জেলায় নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, সাইকেল বিতরণের আগে সংশ্লিষ্ট পড়ুয়াদের তথ্য নতুন SARATHI পোর্টালে যাচাই করতে হবে। স্কুলগুলির মাধ্যমে পড়ুয়াদের প্রোফাইলের তথ্য ভ্যালিডেশন করা হবে।
প্রশাসনের লক্ষ্য, এই তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত যোগ্য পড়ুয়াদের তালিকা নিশ্চিত করা। একইসঙ্গে সাইকেল বিতরণে স্বচ্ছতা বজায় রাখা সহ কোনও ধরনের ভুল বা অনিয়মের সম্ভাবনা কমানোই এই প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য। নতুন ব্যবস্থায় পড়ুয়াদের প্রয়োজনীয় তথ্য ঠিকঠাক রয়েছে কিনা, তা যাচাই করার পরই সাইকেল বিতরণের পরবর্তী প্রক্রিয়া এগোবে। ফলে স্কুল কর্তৃপক্ষকেও পড়ুয়াদের তথ্য সঠিকভাবে যাচাই করে পোর্টালে আপডেট করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে।
সরকারি সূত্রের বক্তব্য, পড়ুয়াদের স্কুলমুখী করে তোলা সহ স্কুলছুটের হার কমানোর ক্ষেত্রেও এই সাইকেল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দূরবর্তী এলাকার পড়ুয়াদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে সাইকেল যথেষ্ট সহায়ক। তাই ‘সবুজ সাথীর' নতুন নাম ‘সারথি’ হলেও প্রকল্পের মূল সুবিধা অর্থাৎ পড়ুয়াদের সাইকেল দেওয়ার ব্যবস্থা চালু থাকছে। বরং নতুন পোর্টাল সহ তথ্য যাচাইয়ের মাধ্যমে আরও সুনির্দিষ্টভাবে উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আগামী ১১ সেপ্টেম্বর মামলাগুলির পরবর্তী শুনানি
নিজের আবেদনের ভুল তথ্য ঠিক করার পাশাপাশি দেখা যাবে Claim এর অগ্রগতিও
শহুরে জনসংখ্যা বাড়ার পাশাপাশি বৃদ্ধি হচ্ছে না গণপরিবহণের পরিকাঠামো
অক্টোবরের শেষ থেকে কার্যকর নয়া নিয়ম
ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গের পাশের দেওয়াল ভেঙে চুরমার, আটক চালক
২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
যাদবপুর নিয়ে কড়া বার্তা দিলীপের
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় আচমকা ঝড়বৃষ্টি
পার্ক সার্কাসে আবর্জনায় কড়া বার্তা অগ্নিমিত্রার
সোমবার মামলার পরবর্তী শুনানি
অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচের আশঙ্কা
দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের