নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কালিয়াচক-কাণ্ডে প্রশাসনিক ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত। এমনকি ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কালিয়াচক-কাণ্ডে সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থান প্রশাসনিক দায়বদ্ধতার প্রশ্নে বড় বার্তা দিল।
সোমবার ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। কালিয়াচকের ঘটনার দিন তার সঙ্গে যোগাযোগ করা যায়নি এই অভিযোগের প্রেক্ষিতেই তাকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। শুনানিতে প্রধান বিচারপতি তার কাছে ফোন না ধরায় কারণ জানতে চাইলে জবাবে তিনি জানান, তিনি সেদিন দিল্লিতে ছিলেন এবং প্লেনে থাকার কারণে তার কাছে ফোন আসেনি।
তবে এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, ' আপনি মোবাইল নম্বর কেন শেয়ার করেননি? আপনার কাছে রাতে ফোন এসেছে, যখন আপনি প্লেন থেকে নেমে গিয়েছেন। আপনাকে ফোনে পাওয়া যায়নি।' একইসঙ্গে , প্রধান বিচারপতি তাকে নির্দেশ দেন, ' আপনাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনার নিষ্ক্রিয়তার কারণেই নির্বাচন কমিশনকে ওই অবস্থায় পড়তে হয়েছে। আপনারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন না।'
এদিন আদালতে কালিয়াচক ঘটনার উপর রিপোর্ট পেশ করে NIA। বন্ধ খামে জমা দেওয়া সেই রিপোর্টে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে বলে জানা গেছে। আদালত আরও জানায়, তদন্তে নতুন কোনও তথ্য সামনে এলে বা অন্য কারও যোগ পাওয়া গেলে প্রয়োজনে নতুন FIR দায়ের করতে পারবে NIA।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের