নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনের প্রাক্কালে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তাহেরপুর এলাকায়। ধৃতের নাম অমিত মোদক। বাড়ি কালীনারায়ণপুর অঞ্চলে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কড়া তল্লাশি চালানো হচ্ছে। গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্য পেয়ে থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক জয় দাসের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ওই দলে থাকা আধিকারিকরা অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালান।

সেখান থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কারতুজ উদ্ধার করা হয়। পাশাপাশি গোপনে লুকিয়ে রাখা আরও একটি দেশি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে পুলিশ আধিকারিক জয় দাস জানান, 'ঘটনার সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কোনও যোগ রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় এর আগেও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ধরনের তল্লাশি ও নজরদারি আগামী দিনেও অব্যাহত থাকবে। অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে'।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের