নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতায়। বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় গভীর রাতে শ্যুটআউটের ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ১ জন।
সূত্রের খবর, মৃত যুবকের নাম রাহুল দে। ঘটনার সময় ওই বহুতলের ছাদে একটি পার্টি চলছিল। রাহুল দে নাকি পরিচিত জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। দীর্ঘদিন তাদের মধ্যে যোগাযোগ ছিল না বলেই জানা যাচ্ছে। তবে আচমকাই বুধবার রাতে ফোন করে রাহুলকে সেখানে ডাকেন জিৎ। কেন হঠাৎ এই ডাকা, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। মৃতের পরিবারের অভিযোগ, অন্ধকারের মধ্যে কয়েকজন যুবক আচমকা ছাদে উঠে এসে কারও নাম ধরে খোঁজ করতে থাকে। এরপরেই বহুতলের ছাদে অন্তত তিন রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে।
গুরুতর জখম অবস্থায় রাহুলকে দ্রুত পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যেই জয়ন্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সিন্ডিকেট এবং টাকা ভাগাভাগি নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ। তাতেই এই গুলি চালানোর ঘটনা ঘটে যায়। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের