নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক নাম, দুই ব্যক্তি আর তা নিয়েই শনিবার দিনভর সরগরম রাজ্য রাজনীতি। তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের বৈঠকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের উপস্থিতি ঘিরে শুরু হয় জোর জল্পনা। তবে বৈঠক শেষে ঋতব্রত নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের কমিটিতে থাকা নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক নন, তিনি পশ্চিম মেদিনীপুরের এক শ্রমিক নেতা। সেই সঙ্গে পানিহাটির নির্মল ঘোষকে অ নাহূত বলেই দাবি করলেন তিনি।
শনিবার তপসিয়ার বৈঠকের বাইরে আচমকাই দেখা যায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। তাকে ঘিরেই ঋতব্রত শিবিরে যোগদানের জল্পনা শুরু হয়। প্রথমে নির্মল ঘোষ জানান, তিনি শুধু জাভেদ খানের সঙ্গে দেখা করতে এসেছেন। পরে আবার দাবি করেন, আমন্ত্রণ পেয়েই তিনি সেখানে গেছেন। তার এই বক্তব্য ঘিরেই আরও বেশি বিভ্রান্তি তৈরি হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই জল্পনায় কার্যত জল ঢাললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'আমি শুনলাম পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এসেছেন, ঘোরাঘুরি করছেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। তবে তাকে তো আমরা কেউ মিটিংয়ে ডাকিনি। আমাদের স্কিম অফ থিংসে নির্মলবাবু নেই। তাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখলামও। আমি তাই বললাম যে নির্মল ঘোষ কমিটিতে আছেন তিনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা।' ঋতব্রত আরও বলেন, ' এই নির্মল ঘোষ অনাহুতের মতো ঘোরাঘুরি করছে দেখে অনেকের মনে হতে পারে যে উনি আমাদের এখানে এসেছেন। আমি নির্দিষ্টভাবে বলে দিতে চাই যে, উনি আমাদের এখানে আমন্ত্রিত নন।'
ঋতব্রতের কথায়, 'আমি বলব উনি বলুন ওকে কে কোন নম্বর থেকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। ওর সঙ্গে আমরা কেউ কথাও বলিনি। উনি নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু বলছেন। আমি ভেবেছিলাম উনি রেস্টুরেন্টে বা ঘুরতে এসেছেন। আমরা কেউ ডাকিনি। গল্পের গরু গাছে তুলতে চাইছেন। কিন্তু উনি আমাদের পরিকল্পনার দূরদূরান্তে নেই।'
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের