নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগণার লক্ষ্মীকান্তপুরে। বাবাকে গলা কেটে খুন করে রেললাইনের ধারে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে বৃদ্ধ নিখোঁজ থাকায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মৃতের ছেলের আচরণে সন্দেহ হয় পুলিশের। এরপর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছেলে অসংলগ্ন কথা বলতে শুরু করলে পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে বলে দাবি। অভিযোগ, জেরার মুখে খুনের কথা স্বীকার করে সে।

পুলিশ সূত্রে খবর, লক্ষ্মীকান্তপুর ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ঝোপ থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও উদ্ধার হয়নি মৃতের মাথা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের