নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR মামলাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মাইক্রো অবজার্ভারদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর আইনি প্রশ্ন উঠেছে। আদালতের মন্তব্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ।
বুধবার মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সওয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বিষয়টি ভেবে দেখার নির্দেশ দেন। আর এরপরেই মাইক্রো অবজার্ভারদের উদ্দেশ্যে মহুয়া মৈত্র বলেন, ' মাইক্রো অবজার্ভার সম্পূর্ণভাবে অবৈধ। তারা কোনো বাহবেই AERO বা ERO দের ওপর বসে কাজের তদারকি করতে পারে না। সুপ্রিম কোর্ট নিজেও বলেছে তারা বিষয়টি ভেবে দেখছে।'
এই প্রেক্ষিতে মাইক্রো অবজার্ভারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তৃণমূল সাংসদ বলেন, ' কমিশন যে আপনাদের বলেছে আপনারা ২৮০০ টাকা দেওয়া হবে ১০ দিনে আপনারা কম্পিউটার ভাড়া করে কাজ করুন। আপনাদের মনে করিয়ে দেই কমিশনের রাজ্য সরকারকে ৯o৮ কোটি টাকা দেওয়ার ছিল ২০২৪ সালের নির্বাচনের খরচা হিসেবে। কিন্তু সেই টাকা আজও কমিশন দেয়নি। রোল প্রিন্টিং, কম্পিউটার ভাড়া এবং অন্যান্য প্রশাসনিক খরচের টাকাও বকেয়া রয়েছে।'
কমিশনের ভূমিকা নিয়ে এদিন মহুয়া মৈত্র বলেন, ' আপনারা নিজের পকেটের টাকা খরচ করে কম্পিউটার ভাড়া করে কাজ করবেন। আর কিছুদিন বাদে সুপ্রিম কোর্ট বলে দেবে মাইক্রো অবজার্ভার অবৈধ তখন কিন্তু কমিশন আপনাদের এক পয়সাও দেবে না। আপনাদের কাজের জন্য যদি কোনো মানুষের নামও কাটা যায় তাহলে তার জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন।'
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের