নিজস্ব প্রতিনিধি , হুগলী - তিন বছর আগের রামনবমী-পরবর্তী সাম্প্রদায়িক অশান্তির মামলায় NIA-এর বড় পদক্ষেপ ঘিরে উত্তপ্ত রিষড়া। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলিকে গ্রেফতার করতেই বাড়ির সামনে তৈরি হল তীব্র উত্তেজনা। কাউন্সিলরের গ্রেফতারি ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় NIA এর একটি বিশেষ দল রিষড়ার গান্ধী সড়কে অবস্থিত সাকির আলির বাড়িতে পৌঁছায়। ২০২৩ সালের রামনবমীকে কেন্দ্র করে রিষড়ায় সংঘটিত সাম্প্রদায়িক অশান্তির মামলায় তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলিকে গ্রেফতার করে NIA।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা। বিকেলের দিকে পুলিশ যখন সাকির আলিকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। পুলিশের গাড়ি ঘিরে ধরে কাউন্সিলরকে না নিয়ে যাওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাকির আলি কোনওভাবেই দাঙ্গায় উস্কানি দেননি, বরং অশান্তির সময় এলাকার মানুষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। স্বামীর গ্রেফতারির প্রতিবাদে সরব হন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারও। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে তার বচসা ও ধস্তাধস্তির ঘটনাও সামনে আসে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ' অন্যায়ের কাছে মাথানত করিনি, করব না। ৩ বছর আগের মামলায় এভাবে নিয়ে যাওয়াটা অন্যায়। ঈশ্বর, আইন আর সাধারণ মানুষ এর বিচার করবেন। আমরা বিচারব্যবস্থার উপর ভরসা রাখি।'
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের