নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। মঙ্গলবার সেই অসন্তোষ ফের বিস্ফোরিত হল সল্টলেকের দলীয় কার্যালয়ের সামনে। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। নীতিন নবীনের বঙ্গ সফরের মধ্যে বিজেপি কর্মীদের বিক্ষোভে অস্বস্তিতে গেরুয়া শিবির।
মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে রাজ্যের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করছেন নীতীন নবীন। ঠিক সেই সময়েই সল্টলেকের বিজেপি দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান দলের একাংশ নেতাকর্মী। বিজেপি কর্মীদের অভিযোগ, বলাগড় ও বাদুড়িয়া-সহ একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করতে হবে।
বিক্ষোভকারীদের দাবি, হুগলীর বলাগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি যে প্রার্থী হিসেবে সুমনা হালদারের নাম দল ঘোষণা করেছে সেই সুমন হালদার পঞ্চায়েত ভোটের সময় নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগও উঠেছিল। ফলে তাকে প্রার্থী করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি তোলেন আন্দোলনকারীরা।
এছাড়াও বাদুড়িয়া, বসিরহাট এবং মিনাখাঁ সহ একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের দাবিও তোলা হয়েছে। এর আগেও বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বিক্ষোভ, এমনকি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও সামনে এসেছিল। ভোটের আগে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলের অন্দরে এই প্রকাশ্য অসন্তোষ বিজেপির জন্য যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে, তা স্পষ্ট।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের