নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজনৈতিক উত্তাপের মাঝেই মমতা ব্যানার্জীর কুশপুতুল জ্বালিয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপি সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বার্নিয়া এলাকায়। যদিও তৃণমূলের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টি নিয়ে এলাকার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ২০২৬ বিধানসভা নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত ফলাফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় দেড় দশকের তৃণমূল শাসনকে পেছনে ফেলে বিপুল আসনে জয় লাভ করে বিজেপি। এরপর মঙ্গলবার এলাকায় বিজেপি কর্মী-সমর্থকরা মমতা ব্যানার্জীর কুশপুতুল নিয়ে প্রথমে মিছিল করেন ও কাঁধে তুলে বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করেন। পরে নির্দিষ্ট স্থানে এনে তা দাহ করা হয়। এই অভিনব কর্মসূচিতে অংশ নেন মূলত যুব সমাজ। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহ তৈরি হলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

বিজেপির বক্তব্য, প্রায় ১৫ বছর ধরে রাজ্যে অপশাসন চলছে। বেকার যুবকদের কর্মসংস্থানের পরিবর্তে সামান্য আর্থিক সহায়তার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা চলছে। তাদের মতে, কর্মহীন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধেই এই ব্যতিক্রমী পথ বেছে নেওয়া হয়েছে। তৃণমূল আমলের বঞ্চনা ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
আন্দোলনকারী এক যুবক জানান, ‘এ এক অভিনব প্রতিবাদ। এমন প্রতিবাদ কেউ দেখেছেন কিনা আমাদের জানা নেই। ১৫ বছর ধরে চলা অপশাসন ও বেকারদের কর্মসংস্থান না করে সামান্য টাকা দিয়ে কিনে নেওয়ার যে চেষ্টা, তা থেকে মুক্তি পেতেই আমরা পথে নেমেছি। সেই আবেগ থেকেই মমতা ব্যানার্জীর কুশপুতুল কাঁধে করে ঘুরিয়ে পুড়িয়েছি। বহু সাধারণ মানুষ আমাদের এই উদ্যোগে সহমত প্রদান করেছেন'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের