নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পুলিশের। নদীপথে গাঁজা পাচারের আগেই গ্রেফতার ২ অভিযুক্ত। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার ১০ কেজি গাঁজা। ধৃতদের থেকে স্কুটি, নগদ টাকা, মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনাটি ঘটেছে গুপ্তিপাড়ার ফেরিঘাট সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার গভীর রাতে গুপ্তিপাড়া ফেরিঘাট এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল শান্তিপুর থানার পুলিশ। সেই সময় একটি স্কুটিতে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পুলিশের। স্কুটি তল্লাশি চালাতেই একটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ১০ কেজি গাঁজা। এরপর দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুজিত নন্দী (৪৮), বাড়ি পূর্ব বর্ধমান, অঞ্জন সরকার (৪৫), বাড়ি নদীয়া কৃষ্ণনগরের দোগাছি এলাকায়।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে , ‘ধৃতদের কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা, নগদ ৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। এই মাদক চক্রের সাথে আরও কারা জড়িত, এর নেটওয়ার্ক কতটা ছড়িয়ে আছে তা জানতে তদন্তের স্বার্থে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে’।
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের