নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গ সফর আপাতত স্থগিত রাখল নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। নির্ধারিত সূচি অনুযায়ী ১ ও ২ মার্চ জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়।
নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় আটজন আধিকারিকের ১ মার্চ রাজ্যে আসার কথা ছিল। দুই দিন ধরে জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা ছিল তাদের। তবে বুধবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওই বৈঠক আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ও প্রশাসনিক ব্যস্ততার কারণেই এই অনুরোধ করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ভোটার তালিকা, ১ মার্চ ইডেন গার্ডেনসে রয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ। পাশাপাশি চলছে সিবিএসই ও আইসিএসই পরীক্ষা, আর ৩ মার্চ দোলযাত্রা। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক চাপ বিবেচনা করেই সফর পিছোনোর অনুরোধ জানানো হয়। নতুন সূচি কবে ঘোষণা হবে সে বিষয়ে পরে জানাবে কমিশন।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের