নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে ফের এনআরসি আতঙ্ক। ধুবুলিয়া থানার সোনডাঙ্গা এলাকায় দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে নাগরিকত্ব প্রমাণের নোটিশ পাঠাল অসম সরকার। ভিন্নরাজ্যে শ্রমিক হিসাবে কাজ করা দুই ব্যক্তির নাম ঠিকানা আগে থেকেই লিপিবদ্ধ করা হলেও, হঠাৎ বাড়িতে নোটিশ আসায় পরিবারে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
সূত্রের খবর, একদিকে রাজ্যে যখন SIR নিয়ে তরজা তুঙ্গে। তখন ফের মাথাচাড়া দিয়ে উঠলো এনআরসি আতঙ্ক। ভিনরাজ্যে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করা আরশাদ আলী শেখ ও সঞ্জু শেখ কয়েক বছর আগে অসম যান। সেখানে স্থানীয় প্রশাসনের তরফে তাদের নাম ঠিকানা নেওয়া হয়। এরপর গত ৩ তারিখে তাদের বাড়িতে অসমীয়া ভাষায় লেখা নাগরিকত্ব প্রমাণের নোটিশ আসে। ডাকের পর ধুবুলিয়া থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ নথিপত্র দেখালে পুলিশ আশ্বস্ত করেন।
ঘটনা প্রসঙ্গ পরিযায়ী শ্রমিকদের দাবি, ' আমরা বছর খানেক আগে অসমে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিলাম। কিন্তু হঠাৎ অসম সরকার কেন এই চিঠি পাঠালো জানি না। প্রথমে এই নিয়ে স্থানীয় পুলিশের কাছে যাই সেখানে পুলিশ নোটিশটা দেখে বলে এটি এনআরসির নোটিশ। যদিও মুখ্যমন্ত্রীর বার্তা আমাদের অনেকটাই আশ্বস্ত করছে তবে বিষয়টি নিয়ে একটা আতঙ্ক থেকেই যাচ্ছে।'
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের