নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় পক্সো আইনে গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন বিজেপির এক প্রাক্তন বুথ সভাপতি। এবার সেই মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বর্তমান গেরুয়া শিবিরের বিরুদ্ধে। অভিযোগ না তুললে গোটা পরিবারকে দেওয়া হয় হুমকি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন সরদারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে নৃসিংহপুর এলাকার তৎকালীন বিজেপি বুথ সভাপতি মনোরঞ্জন হালদারের বাড়িতে খেলতে গিয়েছিল পাশের বাড়ির এক নাবালিকা। অভিযোগ, সেই সময় একলা পেয়ে শিশুটিকে যৌন হেনস্থা করে মনোরঞ্জন হালদার। পরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। পরিবারের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযুক্ত মনোরঞ্জন হালদারকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতেই রয়েছেন।

অভিযোগ, সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান বিজেপি বুথ সভাপতি সুধীর দাস ২৫ থেকে ৩০ জনকে নিয়ে নির্যাতিতার বাড়িতে হাজির হন। পরিবারের দাবি, মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এমনকি কেস না তুললে বাড়ি জ্বালিয়ে দেওয়া ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত পরিবার ফের শান্তিপুর থানার দ্বারস্থ হয়। প্রথমে জেনারেল ডায়েরি নেওয়া হলেও পরে লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে নির্যাতিতার মা বলেন, 'আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। বিজেপি বুধ সভাপতি সুধীর দাস হঠাৎ দলবল নিয়ে আমার বাড়িতে এসে। বলে কেস তুলে নেওয়ার জন্য। আমরা বলেছি কেস কোর্টে আছে আমাদের কিছুই করার নেই। তখন ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি প্রাণে মেরে ফেলার ভয়ও দেখায়। আমরা দোষীদের শাস্তি চাই '।
এ বিষয়ে সুধীর দাস বলেন, 'আমরা ৫-৬ জন পাড়াপ্রতিবেশী মিলে গিয়েছিলাম তাদের বাড়ি। অভিযুক্ত আমাদের পুরনো কর্মী। তাই অনুরোধ করেছিলাম যদি মামলা তুলে নেয়। তবে কাউকে মারধর বা খুনের হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। কথা বলতে বলতে অনেকে জমা হয়ে গিয়েছিল। ভিড়ের মধ্যে কেউ কিছু বলে থাকলে সেটা আমার জানা নেই। মামলা না তুললেও আমাদের কিছু করার নেই'।
অন্যদিকে হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বীরেন মাহাতো বলেন, 'একটি নাবালিকার সঙ্গে নোংরা ঘটনার মামলায় অভিযুক্ত ব্যক্তি জেলে রয়েছে। সেই মামলায় চাপ সৃষ্টি করে একটি পরিবারকে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়েছি ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আইন যেন দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, সেই দাবিই জানাচ্ছি'।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের