নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামী ২০ মে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির বিপুল সাফল্যের পর নতুন সরকারের এই সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। একাধিক জেলায় খাতাই খুলতে পারেনি ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপির পক্ষে বিপুল জনসমর্থন স্পষ্ট করেছে বদলের বার্তা। সেই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আগামী ২০ মে উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কাজের গতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হবে বৈঠকে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই উত্তরকন্যায় জোর প্রস্তুতি শুরু হয়েছে। জেলার আধিকারিকদের একাধিক রিপোর্ট তৈরি রাখতে বলা হয়েছে। কোন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে সেই সমস্ত তথ্য বৈঠকে তুলে ধরা হবে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের