690b3c8889da1_WhatsApp Image 2025-11-05 at 07.00.04
নভেম্বর ০৫, ২০২৫ বিকাল ০৫:৩৫ IST

মতুয়ার রাজনীতিতে নতুন সমীকরণ , শান্তনুর ছায়া থেকে বেরিয়ে নতুন কমিটি গড়লেন সুব্রত ঠাকুর

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR উত্তাপের মধ্যেই ফের চওড়া হল মতুয়া ঠাকুরবাড়ির ফাটল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোপ দেগে নতুন কমিটি গঠন করলেন তার দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। একই সংগঠনের নাম ও একই রেজিস্ট্রেশনে তৈরি হল এই নতুন মতুয়া কমিটি। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগরে।

দীর্ঘদিন ধরে ঠাকুরনগরের অন্দরমহলে শান্তনু ঠাকুর বনাম সুব্রত ঠাকুরের গোষ্ঠীকোন্দল জারি ছিল। এবার সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই শান্তনু ঠাকুরের ছায়াছত্র ছেড়ে বেরিয়ে এলেন সুব্রত ঠাকুর। মঙ্গলবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কয়েকশো মতুয়ার উপস্থিতিতে সুব্রত ঠাকুর ঘোষণা করেন তার নতুন সংগঠনের কাঠামো। নতুন গঠিত ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’-এর সংঘাধিপতি হয়েছেন সুব্রত ঠাকুর নিজে। সভাপতি হয়েছেন দলপতি বৈদ্যনাথ বালা, কার্যকরী সভাপতি কৃষ্ণপদ মণ্ডল ও সৈকত মণ্ডল, প্রধান সেবায়েত হয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, আর প্রধান উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সুব্রতের মা ছবিরানি ঠাকুরকে।

সুব্রত ঠাকুরের নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বপন মজুমদার, অসীম সরকার সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ককে। মঙ্গলবার নতুন সংগঠনের সূচনায় উপস্থিত ছিলেন স্বপন মজুমদার ও অসীম সরকার।

নতুন মতুয়া সংগঠন নিয়ে বিজেপি নেতা সুব্রত ঠাকুর বলেন, 'কোটি কোটি মতুয়া রয়েছে। তিনটে কেন দরকার পড়লে ৫ টা মতুয়া সংগঠন গড়ে উঠবে। মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বরাবর সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করে গেছে আগামী দিনেও করবে। সংগঠনে দালাল রাজ ভরে গিয়েছে, অর্থ নয়ছয় হয়েছে। আমি এর বিরুদ্ধে বারবার বলেও কাজ হয়নি। তাই সংগঠন ও নতুন কমিটি গঠন করেছি। শান্তনু ঠাকুরের সংগঠনে আর কাজ করা যাচ্ছিল না। তাই আমার নতুন করে সংগঠন তৈরি করা।'

বিজেপি নেতা অসীম সরকার বলেন, 'পরিবার বড় হলে তো সেটা ভাগ হবেই। এক্ষেত্রেও তাই হয়েছে। তবে ছোটো ঠাকুর হোক বা বড় ঠাকুর যেই আমাদের ডাকবে আমরা তার কাছেই যাবো। আমাদের কাছে সবই এক। আলাদা বলে কিছু নেই। তবে ছোটো ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুর তার সর্বভারতীয় সম্পাদককে দিয়ে আমাকে এই দল থেকে বের করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে বড় ঠাকুর আমাকে ডেকেছে এটাই ভালো লাগছে।'

আরও পড়ুন

ভাঙা কোমর, চিকিৎসার খরচ দেড় লাখ ! এক কার্ডেই বিনামূল্যে অপারেশন জলপাইগুড়ির বৃদ্ধের
আগস্ট ২৯, ২০২৬

আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি

চলন্ত অটোয় চালকের অশালীন আচরণ ! আতঙ্কে প্রাণ বাঁচাতে ঝাঁপ তরুণীর
আগস্ট ২৯, ২০২৬

অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক

 

৬ মাস ধরে নিখোঁজ মেয়ে , ছবির প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি নিয়ে তারাপীঠে অসহায় বাবা
আগস্ট ২৯, ২০২৬

মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান

হাতে MSc-র ডিগ্রি, কাঁধে ডেলিভারির ব্যাগ! মোটরবাইকে চেপে সংসার চালাচ্ছেন সুপ্রীতি
আগস্ট ২৯, ২০২৬

সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি

হস্টেলের ঘরেই শেষ পরিণতি ! দুর্গাপুরে প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু
আগস্ট ২৯, ২০২৬

বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
 

নমাজ পড়তে বেরিয়ে মসজিদে পৌঁছল না ৫ কিশোর ! ডোমকলে রহস্যজনকভাবে নিখোঁজ বন্ধুরা
আগস্ট ২৯, ২০২৬

১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
 

বর্ষা এলেই কাজের আকাল, কমে মজুরি ! শ্যামপুরের নদীপাড়ে অনিশ্চিত দিনমজুরদের জীবন
আগস্ট ২৯, ২০২৬

ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা

প্রথম বীরভূম সফরে শুভেন্দু, তারাপীঠে পুজো থেকে আশিসের বাড়ি ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৯, ২০২৬

কি বার্তা দেন সেদিকেই নজর

বিরোধী সাংসদের হাতে দিলীপের রাখি, বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সৌজন্যের নতুন ছবি
আগস্ট ২৮, ২০২৬

সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

কোন্নগরে কাজের টোপে ডেকে শ্লীলতাহানি! ঘটনার পর টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগ, গ্রেফতার যুবক
আগস্ট ২৮, ২০২৬

কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

৬.৭০ লক্ষের লেনদেন, ২৮ অ্যাকাউন্ট, ২৬৮ নম্বর! বর্ধমানে সাইবার জালের বড় হদিশ
আগস্ট ২৮, ২০২৬

দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট

ভাতা পেতে হলে বদলে কাজ করতে হবে! নিজের হাতে স্কুল সাফাই থেকে গাছ বাঁচানোর লড়াই দম্পতির
আগস্ট ২৮, ২০২৬

বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন

পপরকীয়ায় বাধা দেওয়াই কাল! খাটের নিচে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের